কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ জুন ২০২৬, ০৭:১৭ পিএম
অনলাইন সংস্করণ

প্রবাসী কল্যাণে বাজেট কমছে ৫০ কোটি টাকা, উন্নয়নের চেয়ে পরিচালনে বরাদ্দ বেশি

গ্রাফিক্স: কালবেলা
গ্রাফিক্স: কালবেলা

আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পরিচালন ও উন্নয়ন খাতে মোট ৮৭৯ কোটি ৯২ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এটি সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় ৫০ কোটি ৬৯ লাখ ৯৫ হাজার টাকা কম।

বাজেট নথি অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে মন্ত্রণালয়টির মোট বরাদ্দ ছিল ৯৩০ কোটি ৬১ লাখ ৯৫ হাজার টাকা। তবে ওই অর্থবছরের মূল বাজেটে বরাদ্দ ছিল ৮৫৫ কোটি টাকা। সে হিসাবে নতুন অর্থবছরের প্রস্তাবিত বরাদ্দ মূল বাজেটের তুলনায় কিছুটা বেশি।

মন্ত্রণালয়ের বাজেট নথি পর্যালোচনা করে দেখা গেছে, বরাদ্দের বড় অংশই ব্যয় হবে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) অধীনে। নতুন অর্থবছরের জন্য বিএমইটির মোট বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ৬০১ কোটি ৬৫ লাখ টাকা। এর মধ্যে সংস্থাটির পরিচালন কার্যক্রমে ২৯৪ কোটি ৮ লাখ টাকা এবং উন্নয়ন কার্যক্রমে ৩০৭ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অবশ্য বিদায়ি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে বিএমইটির মোট বরাদ্দের পরিমাণ আরো বেশি ছিল, ৬৩৬ কোটি ৪৪ লাখ ৭ হাজার টাকা।

অন্যদিকে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবালয় অংশের জন্য ২০২৬-২৭ অর্থবছরে সর্বমোট ২৭৮ কোটি ২৭ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে পরিচালন খাতে ১৬৮ কোটি ৫৪ লাখ টাকা এবং উন্নয়ন খাতে ১০৯ কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এ খাতেও বিদায়ী অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় বরাদ্দ কিছুটা সংকুচিত হয়েছে, কারণ ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে সচিবালয় অংশের জন্য বরাদ্দ রাখা হয়েছিল ২৯৪ কোটি ১৭ লাখ ৮৮ হাজার টাকা।

সার্বিকভাবে, নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উন্নয়ন খাতের চেয়ে পরিচালন খাতে বেশি বরাদ্দ দেয়া হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরে মোট পরিচালন ব্যয় ধরা হয়েছে ৪৬২ কোটি ৬২ লাখ টাকা, যা বিদায়ী অর্থবছরের সংশোধিত বাজেটে ছিল ৪৩৪ কোটি ৮ লাখ ২ হাজার টাকা। বিপরীতে, উন্নয়ন খাতে নতুন বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ৪১৭ কোটি ৩০ লাখ টাকা, যা ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে ৪৯৬ কোটি ৫৩ লাখ ৯৩ হাজার টাকা বরাদ্দ দিয়ে বেশ চড়া রাখা হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাষী : খেলাফত মজলিস

সদরঘাট লঞ্চ ট্র্যাজেডি  / বেঁচে যাওয়া সেই রুবার কোলজুড়ে জন্ম নিল পুত্র সন্তান  

আবারও আরসিএস সনদ অর্জন করল এপেক্স ফুটওয়্যার

জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত ২

প্রবাসী কার্ডের ঘোষণা দিলেন অর্থমন্ত্রী

প্রেমের টানে বাংলাদেশে, খালি হাতেই ফিরলেন চীনা যুবক

আদ্-দ্বীন হাসপাতালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন

ফেনীতে ৪১ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ 

বাজেটে ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের জন্য সুখবর

কৌশিক আজাদ প্রণয়ের কবিতা : আহত রৌদ্দুর 

১০

এআইইউবি ও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের মধ্যে সমঝোতা স্মারক সই

১১

ব্যাংক থেকে ১ লাখ ১২ হাজার কোটি টাকা ঋণ নেবে সরকার

১২

সব জেলায় স্পোর্টস ভিলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা

১৩

পূবালী ব্যাংকের অঞ্চল ও কর্পোরেট শাখা প্রধানদের দ্বিতীয় ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

১৪

আলোচিত মহিলা লীগ নেত্রী মহুয়া ফের আটক

১৫

‘ফ্যামিলি কার্ড’ পাবেন ৪১ লাখ নারী, বরাদ্দ কত?

১৬

প্রবাসী কল্যাণে বাজেট কমছে ৫০ কোটি টাকা, উন্নয়নের চেয়ে পরিচালনে বরাদ্দ বেশি

১৭

দুর্যোগ মোকাবিলায় ১০ হাজার ৩৫০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

১৮

পাঁচ জেলা পেল নতুন এসপি

১৯

কনটেন্ট ক্রিয়েটর-ফ্রিল্যান্সারদের সম্পূর্ণ ভ্যাট অব্যাহতির প্রস্তাব

২০
X