কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জুন ২০২৬, ০৭:১৬ পিএম
অনলাইন সংস্করণ

দুর্যোগ মোকাবিলায় ১০ হাজার ৩৫০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

দুর্যোগ মোকাবিলায় ১০ হাজার ৩৫০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জন্য ২০২৬-২৭ অর্থবছরে ১০ হাজার ৩৫০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে তিনি এ প্রস্তাব দেন।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, টেকসই দুর্যোগ ব্যবস্থাপনা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি প্রশমনে সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। এর মধ্যে অতিদরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থান নিশ্চিত করতে কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) পরিচালনা করা হচ্ছে। এ কর্মসূচির আওতায় প্রায় ২০ লাখ গ্রামীণ শ্রমিকের কর্মসংস্থান নিশ্চিত করা হয়েছে, যার এক-তৃতীয়াংশ নারী।

তিনি জানান, চলতি অর্থবছরে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় কাজের বিনিময়ে টাকা (কাবিটা) খাতে ১ হাজার ৫১০ কোটি টাকা এবং টেস্ট রিলিফ (টিআর) খাতে ১ হাজার ৪৫৪ কোটি টাকার বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। এর মাধ্যমে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, ভূমিকম্পসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ৫২১ কোটি টাকা ব্যয়ে আধুনিক উদ্ধার সরঞ্জাম এবং ১১টি এরিয়াল প্ল্যাটফর্ম ল্যাডার সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) জন্য শতভাগ বেতার যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। দুর্যোগ ঝুঁকি হ্রাস, জরুরি সাড়া প্রদান এবং ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকারের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে।

অর্থমন্ত্রী জানান, এসব কার্যক্রম অব্যাহত রাখতে ২০২৬-২৭ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জন্য ১০ হাজার ৩৫০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে এ মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ছিল ৯ হাজার ৬৯ কোটি টাকা। জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় সরকারের প্রস্তুতি আরও জোরদার করা হবে, যাতে দুর্যোগের ক্ষতি কমিয়ে মানুষের জীবন ও সম্পদ সুরক্ষা নিশ্চিত করা যায়।

নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে এই ব্যয় ছিল ৭ লাখ ৮৮ হাজার কোটি টাকা। বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা।

প্রস্তাবিত বাজেটে পরিচালন ব্যয় ধরা হচ্ছে ৬ লাখ ৫ হাজার ৭৪০ কোটি টাকা, যা চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের (৫ লাখ ৬৭ হাজার ৫৩৮ কোটি টাকা) চেয়ে উল্লেখযোগ্য পরিমাণে বেশি। দেশের অবকাঠামোগত উন্নয়নের গতি সচল রাখতে বার্ষিক উন্নয়ন কর্মসূচিসহ (এডিপি) মোট উন্নয়ন ব্যয় ধরা হচ্ছে ৩ লাখ ১৬ হাজার ৭৫ কোটি টাকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাষী : খেলাফত মজলিস

সদরঘাট লঞ্চ ট্র্যাজেডি  / বেঁচে যাওয়া সেই রুবার কোলজুড়ে জন্ম নিল পুত্র সন্তান  

আবারও আরসিএস সনদ অর্জন করল এপেক্স ফুটওয়্যার

জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত ২

প্রবাসী কার্ডের ঘোষণা দিলেন অর্থমন্ত্রী

প্রেমের টানে বাংলাদেশে, খালি হাতেই ফিরলেন চীনা যুবক

আদ্-দ্বীন হাসপাতালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন

ফেনীতে ৪১ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ 

বাজেটে ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের জন্য সুখবর

কৌশিক আজাদ প্রণয়ের কবিতা : আহত রৌদ্দুর 

১০

এআইইউবি ও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের মধ্যে সমঝোতা স্মারক সই

১১

ব্যাংক থেকে ১ লাখ ১২ হাজার কোটি টাকা ঋণ নেবে সরকার

১২

সব জেলায় স্পোর্টস ভিলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা

১৩

পূবালী ব্যাংকের অঞ্চল ও কর্পোরেট শাখা প্রধানদের দ্বিতীয় ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

১৪

আলোচিত মহিলা লীগ নেত্রী মহুয়া ফের আটক

১৫

‘ফ্যামিলি কার্ড’ পাবেন ৪১ লাখ নারী, বরাদ্দ কত?

১৬

প্রবাসী কল্যাণে বাজেট কমছে ৫০ কোটি টাকা, উন্নয়নের চেয়ে পরিচালনে বরাদ্দ বেশি

১৭

দুর্যোগ মোকাবিলায় ১০ হাজার ৩৫০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

১৮

পাঁচ জেলা পেল নতুন এসপি

১৯

কনটেন্ট ক্রিয়েটর-ফ্রিল্যান্সারদের সম্পূর্ণ ভ্যাট অব্যাহতির প্রস্তাব

২০
X