কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ১০:২৮ এএম
আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ১২:৩৪ পিএম
অনলাইন সংস্করণ
পরীক্ষা শুরু

এসএসসি ও সমমানের হলে বসল ১৮ লক্ষাধিক পরীক্ষার্থী

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু। ছবি : সংগৃহীত
এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু। ছবি : সংগৃহীত

একযোগে সারা দেশে আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে শুরু হয়েছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। প্রথম দিনে অনুষ্ঠিত হচ্ছে বাংলা প্রথম পত্র।

পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশের নির্দেশনা থাকায় শিক্ষার্থীরা আগেভাগেই কেন্দ্রে উপস্থিত হয়। সারা দেশের ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ১৮ লাখ ৫৭ হাজার পরীক্ষার্থী এবার অংশ নিচ্ছে। এর মধ্যে ৯ লাখ ৩০ হাজার ৩০৫ ছেলে এবং ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন মেয়ে।

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকার নানা প্রস্তুতি নিয়েছে। গতকাল সোমবার (২০ এপ্রিল) সচিবালয়ে এক ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদী আমিন জানান, তিন হাজার ৮৮৫টি কেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের চিঠি দেওয়া হয়েছে।

একই সঙ্গে পরীক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে কেন্দ্র এলাকাগুলো যানজটমুক্ত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। পরীক্ষাকেন্দ্রে অহেতুক আতঙ্ক সৃষ্টি না করার আহ্বানও জানান শিক্ষা উপদেষ্টা।

স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে আগে থেকেই সক্রিয় রয়েছে শিক্ষা বোর্ডগুলো। দুই সপ্তাহ ধরে প্রায় প্রতিদিনই জারি করা হয়েছে জরুরি নির্দেশনা। ইতোমধ্যে ৩ হাজার ২০৯ পরীক্ষা কেন্দ্রকে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দকার এহসানুল কবির বলেন, অনেক কেন্দ্রে আগে থেকেই সিসি ক্যামেরা ব্যবহারের অভ্যাস রয়েছে। নতুন কেন্দ্রগুলোতেও এ বিষয়ে কেন্দ্র সচিবদের উৎসাহিত করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মারা গেলেন নাট্যশিল্পী আবুল হাসনাত প্রদীপ

পাকিস্তান সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, সবাই নিহত

দুর্বৃত্তদের হামলায় কৃষক দল নেতা খুন

বিরোধী দলের এলাকাও উন্নয়নের বাইরে থাকবে না : প্রধানমন্ত্রী

প্রিমিয়ারে টেইলর সুইফটের চমক,আলোচনায় 'টয় স্টোরি ৫'

ক্রিমিয়ায় ঐতিহাসিক জাদুঘরে ইউক্রেনের ড্রোন হামলা

প্রেমিকাকে ভিডিও কলে রেখে প্রাণ দিলেন রাবি শিক্ষার্থী

নিউইয়র্ক সিনেটে প্রথম ফিলিস্তিনি প্রতিনিধি হওয়ার দৌড়ে আবের কাওয়াস

র‍্যাঙ্কিংয়ে নাহিদ রানার বড় লাফ

খেলায় চরম বিশৃঙ্খলা, ৮ লাল কার্ড দেখল ব্রাজিল

১০

ভবিষ্যৎ শান্তিরক্ষা মিশন হবে আধুনিক ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী

১১

৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

১২

দুর্বৃত্তের হামলায় স্বেচ্ছাসেবক দল নেতাসহ আহত ২

১৩

শত্রুপক্ষের সঙ্গে সহযোগিতার অভিযোগে ৪৭ জনের সম্পদ জব্দ ইরানের

১৪

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের নতুন দফা নিয়ে গভীর উদ্বেগ রাশিয়ার

১৫

আদালতে আত্মসমর্পণের পর কারাগারে সাবেক মন্ত্রীর এপিএস 

১৬

পুলিশের গাড়ি ভাঙচুর, গ্রেপ্তার ১৯

১৭

যে ৭ অভ্যাস বলে দেয় আপনি বুদ্ধিমান না আবেগপ্রবণ

১৮

ভালোবাসার টানে দুর্গম যাত্রা, চরকিতে আসছে মিমের ‘লাইফলাইন’

১৯

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পূর্ণাঙ্গ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

২০
X