কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ১১:০৫ পিএম
অনলাইন সংস্করণ

জরুরি তথ্য চেয়ে মাউশির চিঠি

জরুরি তথ্য চেয়ে মাউশির চিঠি

জরুরি তথ্য চেয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে চিঠি দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। রোববার (১০ আগস্ট) এ চিঠি পাঠানো হয়েছে অধিদপ্তর থেকে। সব আঞ্চলিক পরিচালক ও বিদ্যালয় পরিদর্শন শাখার আঞ্চলিক উপ-পরিচালককে পাঠানো হয়েছে এ চিঠি।

এতে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত জুলাই যোদ্ধা সম্পর্কিত প্রবন্ধসহ অন্যান্য তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২০ আগস্টের মধ্যে নির্ধারিত ই-মেইলে এ প্রবন্ধ পাঠাতে হবে।

মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পারফরম্যান্স, উদ্ভাবন ও সেবা উন্নয়ন অধিশাখার যুগ্ম সচিব বদরুল হাসান লিটনের ঠিকানায় পাঠাতে হবে এসব তথ্য।

চিঠিতে বলা হয়েছে, লেখার সঙ্গে প্রমাণ হিসেবে এ পর্যন্ত পত্রিকায় প্রকাশিত সংবাদ, ছবি, সরকারি গেজেট ও অন্যান্য প্রমাণক সংযুক্ত করতে হবে। ই-মেইলের ক্ষেত্রে স্ক্যান কপি সংযুক্ত করতে হবে।

এ ছাড়া প্রতিষ্ঠানপ্রধান, প্রতিষ্ঠানের সর্বোচ্চ সিনিয়র শিক্ষক এবং প্রবন্ধ লেখার সঙ্গে সংশ্লিষ্ট কমিটির সভাপতি- এই তিনজনের যৌথ স্বাক্ষরসহ প্রত্যয়নপত্র পাঠাতে হবে। সফটকপি নিকস বাংলা ১৪ ফন্টে ই-মেইলে ([email protected])-এ পাঠানোর পাশাপাশি [email protected] ই-মেইলে সিসি করে পাঠানোর জন্য সব আঞ্চলিক পরিচালক ও বিদ্যালয় পরিদর্শন শাখার আঞ্চলিক উপ-পরিচালককে নির্দেশ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১০

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১১

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৩

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৪

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৫

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৬

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৭

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

২০
X