নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ০৮:১৪ পিএম
অনলাইন সংস্করণ

পিরোজপুর-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন যিনি

অধ্যক্ষ আলমগীর হোসেন। ছবি : সংগৃহীত
অধ্যক্ষ আলমগীর হোসেন। ছবি : সংগৃহীত

পিরোজপুর-১ (পিরোজপুর সদর, নাজিরপুর ও ইন্দুরকানী) সংসদীয় আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।

শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল ৪টায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে পিরোজপুর-১ আসনের জন্য অধ্যক্ষ আলমগীর হোসেনের নাম ঘোষণা করেন।

এর আগে বুধবার (২৪ ডিসেম্বর) বিএনপি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দারের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছিল। তবে পরবর্তীতে তিনি শারীরিক অসুস্থতার কারণে নির্বাচনে অংশগ্রহণে অপারগতা প্রকাশ করলে জোটগত সিদ্ধান্ত অনুযায়ী বিএনপি থেকে অধ্যক্ষ আলমগীর হোসেনকে মনোনয়ন দেওয়া হয়।

পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত বলেন, মোস্তফা জামাল হায়দার নির্বাচনে অংশ নিতে অক্ষমতার কথা জানালে দলীয়ভাবে আলোচনা শেষে অধ্যক্ষ আলমগীর হোসেনকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়।

তিনি আরও বলেন, দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতাকে মনোনয়ন দেওয়ায় জেলা বিএনপির নেতাকর্মীরা অত্যন্ত আনন্দিত।

মনোনয়ন প্রাপ্তির প্রতিক্রিয়ায় অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, আমি দীর্ঘদিন ধরে নিঃস্বার্থভাবে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। দলের এই আস্থায় আমি কৃতজ্ঞ। ইনশাআল্লাহ, দলের সকল স্তরের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করে বিজয় অর্জন করে বিএনপিকে এই আসন উপহার দেব।

কালবেলা/এসআই/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিলিস্তিনি চিকিৎসকের মুক্তির দাবিতে ইসরায়েলিদের বিক্ষোভ

গায়ানায় ফেরি ডুবিতে মৃত্যু ২৭, নিখোঁজ ৮৩

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

ইস্তাম্বুলের পথে পথে ডোনার কাবাব

এলএনজি সরবরাহ কমে যাওয়ায় গ্যাস সংকটের আশঙ্কা

আজ দেখছি, কত মানুষ এই পরাজয়ের অপেক্ষায় ছিল: ডি পল

জিয়াউর রহমান হত্যা   / আসামি মোজাফফরকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

চরম হতাশায় মৃত্যু কামনা করা যাবে কি, ইসলাম কী বলে? 

কুড়িগ্রামে যাচ্ছেন এনসিপির ৩ নেতা

১০

যুক্তরাষ্ট্রের উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বার্থা’

১১

ভারতে টানেল ধসে নিহত ৯, আটকা আরও কয়েকজন

১২

ভিডিও ভাইরাল / এবার মুখ খুললেন জামায়াত এমপির ‘দ্বিতীয় স্ত্রী’ ও শ্বশুর

১৩

বিশ্বকাপের রোমাঞ্চ শেষে ক্লাব ফুটবলের উত্তাপ

১৪

সরকার ও দেশকে অস্থিতিশীল করতে ছড়ানো হচ্ছে পরিকল্পিত প্রোপাগান্ডা

১৫

বাড্ডায় স্ত্রীকে গলা কেটে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

১৬

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরুর খবর গুজব

১৭

বাসায় বসেই পরিষদের কার্যক্রম চালাচ্ছেন ইউপি চেয়ারম্যান

১৮

দেবতাখুমে ভ্রমণপিপাসুদের জন্য সুখবর 

১৯

আরএফএল গ্রুপে চাকরি, ৪৫ বছর বয়সেও আবেদন

২০
X