ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

তুহিনকে ধানের শীষের মনোনয়নের দাবিতে বিক্ষোভ

ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে ধানের শীষের মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ছবি : কালবেলা
ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে ধানের শীষের মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ছবি : কালবেলা

নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে বিএনপি জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর মনোনয়নের প্রতিবাদে এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাগনে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে ধানের শীষের মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

চার দিন ধরে ডোমার ও ডিমলা উপজেলায় বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ধারাবাহিকভাবে মিটিং, মিছিল, সংবাদ সম্মেলন ও প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছেন। এতে পুরো এলাকার রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত ও থমথমে হয়ে উঠেছে।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১২টায় ডোমার ও ডিমলা উপজেলায় পৃথকভাবে সংবাদ সম্মেলন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচির একপর্যায়ে বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে প্রতীকী প্রতিবাদ জানান নেতাকর্মীরা। হিমশীতল বাতাস ও কনকনে শীত উপেক্ষা করে সহস্রাধিক নেতাকর্মী রাজপথে নেমে আসেন। বিক্ষোভ কর্মসূচিতে বিএনপির নারী নেত্রী ও নারী কর্মীদের সক্রিয় অংশগ্রহণও লক্ষ্য করা যায়।

সমাবেশ ও সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করে বলেন, নীলফামারী-১ সংসদীয় আসনে জোট প্রার্থী চূড়ান্ত করার ক্ষেত্রে তৃণমূল নেতাকর্মীদের মতামত এবং সম্ভাব্য প্রার্থীর জনপ্রিয়তাকে উপেক্ষা করা হয়েছে।

তারা আরও বলেন, ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন দীর্ঘদিন ধরে এলাকায় বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন এবং সাধারণ মানুষের মধ্যে তার ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে। তাই তাকেই এই আসনে ধানের শীষের প্রার্থী করা উচিত।

তারা বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর উচিত নীলফামারী-১ সংসদীয় আসনে জোট প্রার্থী হিসেবে স্বেচ্ছায় সরে দাঁড়ানো। তারা বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে দ্রুত মনোনয়ন পুনর্বিবেচনা করে ইঞ্জিনিয়ার তুহিনকে প্রার্থী ঘোষণার জোর দাবি জানান।

সমাবেশ থেকে দাবি আদায়ে আরও কর্মসূচির ঘোষণাও দেওয়া হয়। নেতাকর্মীরা বলেন, দাবি মানা না হলে নীলফামারী-১ সংসদীয় আসনে জোটের প্রার্থী হিসেবে ঘোষিত খেজুর গাছ প্রতীকের প্রার্থীর পক্ষে ভোট বর্জনের কর্মসূচি দেওয়া হবে। একই সঙ্গে শান্তিপূর্ণ ও ধারাবাহিক আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে বলেও ঘোষণা দেওয়া হয়।

ডিমলা উপজেলার সমাবেশ ও সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী, আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপিকা সেতারা সুলতানা চৌধুরী, অধ্যক্ষ মনোয়ার হোসেন, গোলাম রব্বানী, ডিমলা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ স্বপন, যুবদলের সদস্য সচিব আশিক-উল ইসলাম লেমনসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের স্থানীয় নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

১০

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

১১

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১২

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১৩

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১৪

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১৫

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১৬

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৭

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১৮

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১৯

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

২০
X