জবি প্রতিনিধি
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

জকসু নির্বাচনে টাকার খেলা চলছে, অভিযোগ ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেলের

এক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
এক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনকে ঘিরে বিভিন্ন প্যানেল টাকার খেলায় মেতে ওঠেছে বলে অভিযোগ করেছে জাতীয় ছাত্রশক্তি সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল’।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের নিচে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন প্যানেলের প্রার্থীরা।

সংবাদ সম্মেলনে ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেলের জিএস প্রার্থী ফয়সাল মুরাদ অভিযোগ করেন, জকসু নির্বাচনকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় সংগঠন ও ধনী সংগঠন দিনে-রাতে ঘোষণা দিয়ে আচরণবিধি লঙ্ঘন করছে। কিন্তু নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন নিশ্চুপ ভূমিকা পালন করছে।

তিনি আরও বলেন, গতকাল একটি ছাত্র সংগঠন আস সুন্নাহ হল থেকে ২০০ শিক্ষার্থীকে রিসোর্টে নিয়ে প্রোগ্রাম করেছে। আরেকটি সংগঠন শিক্ষার্থীদের স্টার কাবাবে নিয়ে যাচ্ছে। দুটি প্যানেল জকসু নির্বাচনকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর্যায়ে নিয়ে এসেছে।

তিনি বলেন, জকসু নির্বাচনকে আমরা জাতীয় নির্বাচনকে আমরা জাতীয় নির্বাচনের মঞ্চ হিসেবে দেখতে চাই না। আমরা দেখেছি ডাকসুর নেতারা ডাকসু নির্বাচনে কোটি কোটি টাকা খরচ করে নির্বাচিত হওয়ার পরে এখন তারা জাতীয় নির্বাচনের প্রচার-প্রচারণায় অংশ নিচ্ছে, ঠিক একইভাবে জকসুতে বিজয়ী হয়ে তারা যে নির্বাচনী প্রচরাণায় অংশগ্রহণ করবে না এর নিশ্চয়তা নেই।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন দুটি ছাত্র সংগঠনকে বিশেষ সুবিধা দিয়ে জকসু নির্বাচনকে টালমাটাল করার জন্য সম্পূরক বৃত্তি নিয়ে নয়-ছয় করছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে উত্তর পাড়া এবং দক্ষিণ পাড়ার প্রভাব থেকে মুক্ত হয়ে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করার অনুরোধ জানাচ্ছি।

এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেলের জিএস প্রার্থী ও জাতীয় ছাত্রশক্তি জবি শাখার আহ্বায়ক ফয়সাল মুরাদ, এজিএস প্রার্থী শাহিন মিয়াসহ প্যানেলের অন্য প্রার্থীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১১

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১২

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৩

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৪

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৫

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৬

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৭

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৮

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৯

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

২০
X