কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ০৪:১৯ পিএম
অনলাইন সংস্করণ

এইচএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেল

শিক্ষার্থী। ছবি : সংগৃহীত
শিক্ষার্থী। ছবি : সংগৃহীত

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল আগামী ১৬ নভেম্বর প্রকাশ করা হতে পারে বলে জানা গেছে। শনিবার (২৫ অক্টোবর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মকর্তারা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, নিয়মানুযায়ী পুনর্নিরীক্ষণের আবেদনের ৩০ দিনের মধ্যে ফল প্রকাশের কথা রয়েছে। সেই হিসাবে আগামী ১৬ নভেম্বর ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ১৭ অক্টোবর থেকে শুরু হয়ে ২৩ অক্টোবর শেষ হয় ফল পুনর্নিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জের আবেদন প্রক্রিয়া। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবার শুধু অনলাইনে আবেদন গ্রহণ করা হয়েছে। অন্যান্য বছর এসএমএসের মাধ্যমে আবেদনের সুযোগ থাকলেও এবার তা ছিল না। সরাসরি কোনো শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা অন্যকোনো অফিসে আবেদন গ্রহণ করা হয়নি।

উল্লেখ্য, চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল গত ১৬ অক্টোবর প্রকাশ করা হয়। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ এবং জিপিএ ৫ পেয়েছিলেন ৬৯ হাজার ৯৭ জন পরীক্ষার্থী।

গতবারের (৭৭ দশমিক ৭৮ শতাংশ) তুলনায় এবার পাসের হার কমেছে ১৮ দশমিক ৪৪ শতাংশ। পাশাপাশি জিপিএ-৫ কমেছে ৭৬ হাজার ৮১৪।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত ২৬ জুন এবং তা শেষ হয় ১৯ আগস্ট। ব্যবহারিক পরীক্ষা ২১ থেকে ৩১ আগস্ট অনুষ্ঠিত হয়। এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীন মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বোচ্চ ব্যবধানে জয়েও লাভ হলো না, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে বাংলাদেশের নিচে ভারত

নেত্রকোনায় রোহিঙ্গা যুবক আটক

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মারা গেছেন

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

১০

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

১১

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

১২

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

১৩

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

১৪

খাল নেই, তবু কোটি টাকার সেতু

১৫

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

১৬

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

১৭

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

১৮

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

১৯

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

২০
X