বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৪, ০৩:২৮ পিএম
আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ০৪:১১ পিএম
অনলাইন সংস্করণ

বিচ্ছেদের পর নতুন প্রেমে নাতাশা!  

বিচ্ছেদের পর নতুন প্রেমে নাতাশা! ছবি সংগৃহীত  
বিচ্ছেদের পর নতুন প্রেমে নাতাশা! ছবি সংগৃহীত  

নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে সম্পর্কে থাকাকালীন অন্য এক নারীর প্রেমে পড়েছিলেন হার্দিক পাণ্ডিয়া। ঠিক সেই জেরে বিবাহবিচ্ছেদ হয়েছে এ দম্পতির। এদিকে গুঞ্জন চাউর হয়েছে নাতাশা নতুন প্রেমে মজেছেন।

হার্দিককে ছেড়ে সন্তানকে নিয়ে আলাদা থাকছেন নাতাশা। একটি পোস্টকে কেন্দ্র করে নাতাশার প্রেমের গুঞ্জন চাউর হয়েছে।

নাতাশা তার পোস্টে লিখলেন, ‘ভালোবাসা ধৈর্যশীল। ভালোবাসা দয়ালু। তার মধ্যে কোনো হিংসা নেই, জাহির করার প্রবণতাও নেই। ভালোবাসা কাউকে পরিত্যাগ করে না। ভালোবাসা রক্ষা করে, বিশ্বাস করতে শেখায়, আশা জাগায়, সব সময়ে আগলে রাখে। ভালোবাসা কখনো হারে না।’

স্বামীর সংসার ছাড়ার পরই ছেলে অগস্ত্যকে নিয়ে সার্বিয়া চলে যান নাতাশা। তবে বিচ্ছেদের খবর প্রকাশ্যে আনলেও এর নেপথ্যে ঠিক কী কারণ ছিল, তা নিয়ে দুজনের কেউই কোনো কথা বলেননি। তবে এবার গোপনীয়তাকে পাশে সরিয়ে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন নাতাশা। তিনি জানালেন, হার্দিকের কিছু আচরণের জন্যই এই সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন।

নাতাশার এক ঘনিষ্ঠ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, হার্দিক খুবই আত্মকেন্দ্রিক মানুষ। নিজেকে ছাড়া কিচ্ছু বোঝে না। বহুবার সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করেছিলেন নাকি নাতাশা। কিন্তু শেষমেশ আর পারেননি। এমনকি, নাতাশা ঘনিষ্ঠ সংবাদমাধ্যমকে জানিয়েছেন নানা কারণে সারাদিন ব্যস্ত থাকতেন হার্দিক। বউ-বাচ্চাকে সময়ও দিতেন না। এমন মানুষের সঙ্গে থাকাটা বেশ কঠিন, তাই বিচ্ছেদ।

এরই মধ্যে ইনস্টাগ্রাম থেকে ‘পাণ্ডিয়া’ পদবি সরিয়েছিলেন নাতাশা। শুধু তাই না, সাবেক স্বামীর সঙ্গে নিজের সব ছবিও ডিলিট করে দেন তিনি। এতেই নতাশা ও হার্দিকের বিচ্ছেদের জল্পনা জোরদার হয়। বিষয়টি নিয়ে প্রথমে কিছু না বললেও ১৮ তারিখের যৌথ বিবৃতিতে হার্দিক-নাতাশার পক্ষ থেকে লেখা হয়, “চার বছর একসঙ্গে থাকার পর নাতাশা ও আমি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। একত্রে থাকার সব রকম চেষ্টা করেছিলাম আমরা।”

ঘটনার এ পর্যায়ে নাতাশার সঙ্গে বিচ্ছেদ হতে না হতেই হার্দিকের সঙ্গে জড়িয়েছে অভিনেত্রী অনন্যা পাণ্ডের নাম। অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানে দুজনকে ছন্দ মিলিয়ে নাচতে দেখা যায়। সোশ্যাল মিডিয়াতেও একে অপরকে ফলো করতে শুরু করেছেন। দুজনের নতুন প্রেমের জল্পনা তুঙ্গে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X