বিনোদন ডেস্ক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৫, ১২:১৮ পিএম
অনলাইন সংস্করণ

ক্ষোভে বলিউড ছাড়ার ঘোষণা অনুরাগ কাশ্যপের

ভারতীয় নির্মাতা অনুরাগ কাশ্যপ। ছবি: সংগৃহীত
ভারতীয় নির্মাতা অনুরাগ কাশ্যপ। ছবি: সংগৃহীত

বলিউডের মেধাবী নির্মাতা অনুরাগ কাশ্যপ। নির্মাণ দিয়ে আলোচনায় থাকা এই নির্মাতা পছন্দ করেন খোলামেলা কথা বলতে। এবার তিনি জানালেন কাজ করবেন না আর বি-টাউনে। খবর : বলিউড হাঙ্গামা

বলিউড ছাড়ার বিষয়ে সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যমে কথা বলেছেন অনুরাগ। পাশাপাশি জানিয়েছেন বলিউড ত্যাগ করার বেশ কিছু কারণও।

অনুরাগ বলেন, ‘বলিউডে এখন আর সৃজনশীলতার কোনো জায়গা নেই। সবকিছুই অর্থের দিকে চলে গেছে। চলচ্চিত্রের খরচ বেড়ে যাওয়ায় এখন সিনেমা তৈরি করা কঠিন হয়ে পড়েছে। কোনো সিনেমা নির্মাণের আগে থেকেই চিন্তা থাকে কিভাবে তা বিক্রি করা যাবে। আর এই চাপের মধ্যে সৃজনশীলতা হারিয়ে যায়। তাই বলিউড ছেড়ে আমি দক্ষিণী সিনেমায় নিয়মিত হতে চাই। কারণ সেখানে এমন পরিবেশ আছে যেখানে সৃজনশীলতার সুযোগ বেশি।’

এ সময় তিনি আরও জানান, বলিউডে এখন আর কেউ অভিনয় করতে চায় না, সবাই স্টার হতে চায়।

অনুরাগ শুধু নির্মাণই নয়, করেন ভালো অভিনয়ও। তার বলিউড ছাড়ার এমন ঘোষণা অনেককেই অবাক করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বন্দরে আগুনে পুড়ে বিকল কোটি টাকা মূল্যের আরটিজি ক্রেন

আনসার সদস্যদের তৎপরতায় হারিয়ে যাওয়া শিশু উদ্ধার, পরিবারের নিকট হস্তান্তর

দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত ৭.৬৩ টিসিএফ

১৬৭ জনকে নিয়োগ দেবে রেশম উন্নয়ন বোর্ড, দ্রুত আবেদন করুন

ওলামা দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

শাহজালাল মাজারের দানবাক্সে ১৭ লাখ টাকা ছাড়াও মিলল স্বর্ণ ও বিদেশি মুদ্রা

চাকরি ফেরত চান পাঁচ ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা

সশস্ত্র বাহিনী বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাচ্ছে ৬ জেলায়

ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৩

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১০

নালা ভরাটে জলাবদ্ধতা, অক্সিজেন-কুয়াইশ সড়ক পরিদর্শনে গিয়ে সিডিএ চেয়ারম্যানের ক্ষোভ

১১

আ.লীগের কর্মসূচির প্রতিবাদে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ

১২

ইরানের অবমুক্ত সম্পদ কোথায় ব্যয় হবে জানালেন ভ্যান্স

১৩

উপজেলা আ.লীগের সভাপতিসহ ১১ নেতাকর্মী কারাগারে

১৪

বিদেশি পর্যটককে হয়রানি, কনটেন্ট ক্রিয়েটর আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ কখন? মোবাইলে দেখবেন যেভাবে

১৬

ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ১০

১৭

টানা ৪৫ দিন কলা খেলে শরীরে দেখা দিতে পারে যেসব পরিবর্তন

১৮

রোনালদো ‘ভক্ত’ হয়ে মেসিকে আটকাবেন আজ!

১৯

ইরানের যে সিদ্ধান্তে নিজেদের বিজয় দেখছেন জেডি ভ্যান্স

২০
X