কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৫, ০৫:৩৮ এএম
আপডেট : ২৮ জুন ২০২৫, ০৭:৩৯ এএম
অনলাইন সংস্করণ

‘কাঁটা লাগা’ খ্যাত অভিনেত্রী আর নেই

মডেল ও অভিনেত্রী শেফালি জরিওয়ালা। ছবি : সংগৃহীত
মডেল ও অভিনেত্রী শেফালি জরিওয়ালা। ছবি : সংগৃহীত

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ‘কাঁটা লাগা’ খ্যাত মডেল ও অভিনেত্রী শেফালি জরিওয়ালা (৪২)। খবর আনন্দবাজার পত্রিকার।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (২৭ জুন) সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী। দ্রুতই তাকে মুম্বাইয়ের বেলভিউ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসকরা জানান, হাসপাতালে আনার আগেই মৃত্যুবরণ করেছেন তিনি।

১৯৮২ সালের ১৫ ডিসেম্বর গুজরাটের আমদাবাদে জন্মগ্রহণ করেন শেফালি। ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা শুরু করলেও কলেজ শেষ না করেই শোবিজে পা রাখেন এবং তাতেই মেলে তারকাখ্যাতি।

২০০২ সালে রিমিক্স যুগে ‘কাঁটা লাগা’ গানে ঝলমলে উপস্থিতি ও নৃত্যশৈলীতে রাতারাতি জনপ্রিয়তা পান শেফালি। মাত্র ১৯ বছর বয়সে ‘কাঁটা লাগা গার্ল’ হয়ে ওঠেন তিনি। এরপর একাধিক মিউজিক ভিডিও, রিয়েলিটি শো ও সিনেমায় কাজ করলেও তার পরিচয় এই গান দিয়েই স্থায়ী হয়ে যায়।

২০০৪ সালে ডেভিড ধাওয়ানের ‘মুঝসে শাদি কারোগি’ ছবিতে সালমান খান ও অক্ষয় কুমারের সঙ্গে একটি ক্যামিও চরিত্রে দেখা যায় তাকে। পরবর্তী সময়ে বিগ বসসহ নানা রিয়েলিটি শোতে অংশ নিয়ে ছোট পর্দায় নিজের উপস্থিতি জানান দেন শেফালি।

ব্যক্তিগত জীবনে প্রথমে সংগীত পরিচালক হরমীত সিংয়ের সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হন এই অভিনেত্রী। সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পর অভিনেতা পরাগ ত্যাগীর সঙ্গে নতুন জীবন শুরু করেন ২০১৪ সালে। সম্প্রতি তারা একটি শিশুকন্যাকে দত্তক নেওয়ার সিদ্ধান্তও নিয়েছিলেন।

তবে সেই স্বপ্ন আর পূর্ণতা পেল না। হৃদরোগে অকালমৃত্যুতে থেমে গেল শেফালির জীবনপথ। তার আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ অনুরাগী, বন্ধুবান্ধব ও সহকর্মীরা। বলিউড হারাল এক প্রাণবন্ত ও জনপ্রিয় মুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, জড়িতদের শনাক্তে জিএমপির অভিযান

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া দুই পিস্তল উদ্ধার

ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে রেলগেটে বাস, মাহিন্দ্রা ও ইজিবাইকে ধাক্কা, নিহত ২

সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন

নির্দিষ্ট সময়ে খাবার খেলে বার্ধক্যেও ভালো থাকবে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কর্মক্ষমতা: গবেষণা

মার্কিন হামলা বন্ধ থাকলে ইরানও হামলা চালাবে না: তেহরান

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

১০

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

১১

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

১২

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

১৩

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

১৪

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

১৫

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

১৬

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৭

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

১৮

ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ

১৯

বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

২০
X