বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৬ জুন ২০২৫, ০৭:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ফাতিমার দুর্বিষহ অভিজ্ঞতা

অভিনেত্রী ফাতিমা সানা শেখ। ছবি: সংগৃহীত
অভিনেত্রী ফাতিমা সানা শেখ। ছবি: সংগৃহীত

‘মেট্রো… ইন দিনো’ সিনেমা মুক্তির অপেক্ষায় থাকা বলিউড অভিনেত্রী ফাতিমা সানা শেখ সম্প্রতি নিজের মৃগী (এপিলেপসি) রোগ নিয়ে মুখ খুলেছেন। হিউম্যানস অব বম্বেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, একবার ফ্লাইটে ভ্রমণের সময় একাধিকবার মৃগী রোগের শিকার হয়ে প্রাণঘাতী অবস্থার মধ্যে পড়েছিলেন তিনি।

ফাতিমা বলেন, ‘আমি যুক্তরাষ্ট্র যাচ্ছিলাম, ফ্লাইট ছিল দুবাই হয়ে। মাঝআকাশে আমার একাধিকবার মৃগী রোগের শিকার হই। পরে বিমানবন্দরের হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা দেওয়া হলেও তা থামছিল না। পরে আমাকে খুব বেশি ডোজ দিতে হয়। তখন আমি দুটি সিনেমার শুটিং করছিলাম। সব কিছু বন্ধ করতে হয়। বিছানা থেকে উঠতে পারতাম না। কেউ শুটিংয়ের জন্য ডাকলেই আমি কেঁদে ফেলতাম। আবেগ সামলাতে পারতাম না। তখন বুঝলাম—এটাই আমার বাস্তবতা।’

তিনি আরও বলেন, ‘অনেক শিশুও প্রতিনিয়ত এই রোগের শিকার হন। তারা ‘স্পেশাল নিডস’ সুবিধাও পায় না, এমনকি সঠিক শিক্ষা ও চিকিৎসাও পায় না। আমি নিজেও অনেক কিছু দেরিতে বুঝেছি। যাদের কিছুই নেই, তাদের অবস্থা কল্পনাও করা যায় না। আমি চাই, আমার এ অভিজ্ঞতা যদি অন্যদের সাহস জোগাতে পারে, তাহলে সেটাই বড় সার্থকতা।’

আগামী ৪ জুলাই মুক্তি পাচ্ছে অনুরাগ বসু পরিচালিত ফাতিমা সানা শেখ অভিনীত সিনেমা ‘মেট্রো… ইন দিনো’। এতে আরও রয়েছেন আদিত্য রায় কাপুর, সারা আলি খান, আলি ফজল, অনুপম খের, পঙ্কজ ত্রিপাঠি, কঙ্কনা সেন শর্মা ও নীনা গুপ্তা। সংগীত পরিচালনায় আছেন প্রীতম। এরপর ১১ জুলাই নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে ফাতিমার আরেকটি সিনেমা ‘আপ জাইসা কোই’, যেখানে তার বিপরীতে আছেন আর মাধবন। এটি একটি রোমান্টিক কমেডি ঘরানার ছবি।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১০

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১১

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১২

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৩

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১৪

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১৫

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৬

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৭

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৮

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৯

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

২০
X