বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ০১:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ক্যাটরিনার সোজাসাপ্টা মতামতে মুগ্ধ ভিকি

ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। ছবি : সংগৃহীত
ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। ছবি : সংগৃহীত

ভালোবেসে ২০২১ সালে বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে বিয়ে করেন অভিনেতা ভিকি কৌশল। বিয়ের পর থেকেই এই জুটিকে ঘিরে দর্শকমহলে আগ্রহের কমতি নেই। তবে ক্যারিয়ারে ব্যস্ততা থাকলেও স্ত্রী ক্যাটরিনার একটি বিষয় বরাবরই ভিকির ভালো লাগে—তার সোজাসাপ্টা মতামত।

সম্প্রতি বি-টাউনে নিজের অভিনয়জীবনের ১০ বছর পূর্ণ করেছেন ভিকি। এ উপলক্ষে দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়া আয়োজিত এক আলাপচারিতায় করিনা কাপুরের সঙ্গে কথা বলেন তিনি। এই সাক্ষাৎকারেই উঠে আসে তাদের দাম্পত্য সম্পর্কের এক ভিন্ন রূপ।

ভিকি বলেন, ‘ক্যাটরিনা আমার কাজ নিয়ে খুব স্পষ্ট মতামত দেয়। সে খুব সৎ এবং যা মনে হয়, সেভাবেই বলে। এটা আমি খুব পছন্দ করি। যদিও মাঝেমধ্যে সাবধানে বলে, কারণ সে জানে একটি কাজের পেছনে অনেক শ্রম থাকে। সেই পরিশ্রমের প্রতি সম্মান রেখেই সে মন্তব্য করে। তবে বেশিরভাগ সময়ই সে খুব খোলামেলা প্রতিক্রিয়া জানায়, যা আমি সত্যিই উপভোগ করি।’

তবে অভিনেতা জানান, ক্যাটরিনা নিজে তেমন খোলামেলা প্রতিক্রিয়া তার কাছ থেকে পছন্দ করেন না। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে—কেউ মজা করেছেন, কেউ আবার বিরক্তি প্রকাশ করেছেন।

এরপর করিনা কাপুর ভিকির এমন মন্তব্য শুনে বলেন, ‘যদি সব দম্পতি এমন খোলামেলা মতবিনিময়ে স্বচ্ছন্দ হতেন!’

ভিকি কৌশল সর্বশেষ অভিনয় করেছেন লক্ষ্মণ উতেকর পরিচালিত ‘ছাবা’ সিনেমায়। বিশ্বব্যাপী ৮০০ কোটি রুপির বেশি আয় করা এই ব্যবসাসফল ছবিতে ভিকির পাশাপাশি ছিলেন রাশমিকা মান্দানা, অক্ষয় খান্না, ডায়ানা পেন্টি, আশুতোষ রানা ও বিনীত কুমার সিং।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় ৪০০ বোতল ফেনসিডিল গায়েব করল এসআই!

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট ভাইরাল

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

ভারতে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক নিলেন শাকিরা?

এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত

১০

দেশের সব মাদ্রাসায় ফুটবল খেলা নিয়ে জরুরি নির্দেশনা

১১

পরাজিত শক্তি আত্মসমর্পণ করলেও তাদের প্রেতাত্মারা সংগঠিত হওয়ার চেষ্টা করে: মঞ্জু

১২

জামায়াত নেতার ‘নারী কেলেঙ্কারি’র ঘটনায় মোংলায় কুশপুত্তলিকা দাহ

১৩

'গডজিলা' খ্যাত অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

১৪

১৯ বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু

১৫

নতুন ৬ শিশুসহ হাম-উপসর্গে মৃত্যু ছাড়াল ৮০০, আক্রান্তে শীর্ষে বাংলাদেশ

১৬

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

১৭

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

১৮

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

১৯

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

২০
X