মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৫, ০৫:১৭ পিএম
অনলাইন সংস্করণ

রেমো ডি সুজাকে প্রাণনাশের হুমকি

রেমো ডি সুজাকে প্রাণনাশের হুমকি
রেমো ডি সুজাকে প্রাণনাশের হুমকি

বি-টাউনে বিপদ যেন পিছু ছাড়ছে না। একের পর এক হত্যার হুমকি আসতেই চলেছে। কিছুদিন আগে সাইফ আলী খান ছুরিকাহত হয়েছেন, কিন্তু এবার হত্যার হুমকি পেলেন ভারতীয় নৃত্য পরিচালক রেমো ডি সুজা। যা বলিপাড়ায় রীতিমতো আতঙ্ক সৃষ্টি করেছে। হিন্দুস্তান টাইমস

ভারতীয় এক গণমাধ্যম থেকে জানা যায়, পাকিস্তান থেকে ই-মেইলের মাধ্যমে হত্যার হুমকি পেয়েছেন রেমো। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি।

তবে রেমো ডি সুজার কাছে আসা হুমকিবার্তায় বলা হয়েছে, ‘নিজেদের প্রচারের জন্য এমন বার্তা দেওয়া হয়নি। তাই কেউ এ বিষয়টিকে হালকাভাবে নেবেন না। আমরা আপনাদের রোজকার জীবনযাপনের ওপর নজর রাখছি।’

এদিকে প্রাণনাশের হুমকির বার্তা পাওয়ার পর এই নৃত্য পরিচালক যোগ দেন মহাকুম্ভে। ইতোমধ্যে তার মহাকুম্ভে যাত্রার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে।

সেখানে দেখা যায়, তিনি সম্পূর্ণ কালো বস্ত্রে ধ্যান করছেন এবং মহাকুম্ভে যাওয়ার আগে নিজের মুখ কালো চাদরে ঢেকে রেখেছিলেন।

পাকিস্তান থেকে প্রাণনাশের হুমকি আসার পর রেমোর মহাকুম্ভে যাত্রা বেশ তাৎপর্যপূর্ণ হতে পারে বলে মনে করছেন তার অনুরাগীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১০

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

১১

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

১২

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১৩

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১৪

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৫

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১৬

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

১৭

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১৮

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

১৯

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

২০
X