বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৫, ০৪:০২ পিএম
অনলাইন সংস্করণ

হুমকির প্রতিক্রিয়া জানালেন সালমান খান

সালমান খান। ছবি : সংগৃহীত
সালমান খান। ছবি : সংগৃহীত

বলিউডের ‘ভাইজান’ সালমান খান ফের প্রমাণ করে দিলেন ভয় তাকে দমাতে পারেনি, বরং আরও শক্ত করে তুলেছে। প্রাণনাশের হুমকি সত্ত্বেও পিছু হঠেননি তিনি। বরং নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করলেন জিমে ঘাম ঝরানোর কিছু দুর্দান্ত মুহূর্ত। যেন বার্তা দিলেন ‘আমি রুখে দাঁড়াতেই জানি’।

শেয়ার করা ছবিগুলোতে তাকে একটি স্লিভলেস টি-শার্ট পরা অবস্থায় দেখা যায়, যেখানে তার পেশিবহুল বাহু স্পষ্টভাবে ফুটে উঠেছে। পোস্টটির ক্যাপশনে তিনি লেখেন, ‘থ্যাংকিউ ফর দ্য মোটিভেশন’, যা পরোক্ষভাবে সেই হুমকির প্রতিক্রিয়া হলেও ব্যক্তিগত উন্নতির ওপর তার মনোযোগকে তুলে ধরেছে।

তার প্রকাশিত এমন ছবি দেখে মন্তব্য করেন বলিউড অভিনেতা রণবীর সিং। এদিকে তার পাশাপাশি ভাইজান ভক্তরা মন্তব্য করেছেন, ফিটনেস আইকন ফিরে এসেছেন।

আরও একজন ভক্ত মন্তব্য করে লেখেন, ‘ভাইজান আগের চেয়েও শক্তিশালী রূপে ফিরে আসবে, প্রস্তুত হও।’ এদিকে সোমবার নতুন করে আবারও তাকে দেওয়া হয়েছে হত্যার হুমকি। তবে এবার আর সরাসরি নয়, মুম্বাই ট্রাফিক পুলিশের হেলপ লাইন হোয়াটসঅ্যাপ নম্বরে একটি হুমকি বার্তা পাঠানো হয়েছে, যেখানে দাবি করা হয়েছে, তারা অভিনেতার বাড়িতে ঢুকে তাকে হত্যা করবে এবং তার গাড়ি বোমা দিয়ে উড়িয়ে দেবে।

এর আগে গত বছর বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত গুণ্ডারা সালমানের বাড়িতে গুলি চালিয়েছিল, যার পরে অভিনেতার নিরাপত্তা জোরদার করা হয়। এ পর্যন্ত বলিউডের এই নায়ককে গত ২ বছরে পঞ্চমবারের মতো হত্যার হুমকি দেওয়া হয়েছে বলেও নিশ্চিত করে ভারতীয় গণমাধ্যম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ছত্রাকযুক্ত রুটি বিতরণ 

রিমার্কের ‘ডাবল লাখপতিতে’ ভাগ্য খুললো সাতক্ষীরার শ্যামলের

মাঠে বসে বিশ্বকাপের ম্যাচ দেখতে কত খরচ?

‘আর্জেন্টিনা জিতলে ন্যাড়া হবো’, কথা রাখলেন ব্রাজিল সমর্থক

যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ইরানের আকাশে যে অদ্ভুত বস্তু দেখেন মার্কিন পাইলট

শ্যালিকাকে অপহরণ ও ধর্ষণের মামলায় দুলাভাইয়ের যাবজ্জীবন

ইনস্টাগ্রামে পরিচয়, ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে কিশোরীকে ব্ল্যাকমেইল

গোপালগঞ্জে পুলিশ-সেনার সতর্ক পাহারা, দেখা মেলেনি আ.লীগ নেতাকর্মীদের

ইউরোপে তীব্র তাপপ্রবাহে বিদ্যুৎ গ্রিডে চাপ, ব্ল্যাকআউট ও দাম বৃদ্ধির শঙ্কা

ডেঙ্গুসহ মশাবাহিত সব রোগ প্রতিরোধে উচ্চপর্যায়ের ‘টাস্কফোর্স’ গঠন

১০

মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী

১১

কেন পাকিস্তান সফরে গেলেন ইরানের প্রেসিডেন্ট?

১২

নিরাপদ খাদ্যের লড়াইয়ে গণমাধ্যম : এফওপিএল নিয়ে সাংবাদিক কর্মশালা

১৩

নারী মাদককারবারিকে পুলিশে দিল ছাত্রদল

১৪

চট্টগ্রামে ডেঙ্গু ঝুঁকিতে তিন স্কুলের দেড় হাজার শিক্ষার্থী

১৫

সংসদ সদস্যদের প্রতি স্পিকারের কড়া নির্দেশনা

১৬

ডেঙ্গু মোকাবিলায় শ্রীলঙ্কায় সেনা মোতায়েন

১৭

পানি পান করে হাসপাতালে ৩২ শিক্ষার্থী

১৮

হোয়াইট হাউসে হামলার ষড়যন্ত্র, এফবিআইয়ের জালে আরও দুজন

১৯

কাউকে গ্রেপ্তারের আগে সঠিকভাবে পরিচয় নিশ্চিত করুন : মেয়র শাহাদাত

২০
X