বিনোদন ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৫, ০৭:২২ পিএম
আপডেট : ১২ জুন ২০২৫, ০৭:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

উড়োজাহাজ দুর্ঘটনায় স্তব্ধ বলিউড তারকারা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গুজরাটের আহমেদাবাদ সরদার প্যাটেল বল্লভভাই বিমানবন্দর থেকে ২৪২ জন আরোহী নিয়ে আকাশে উড়েছিল এয়ার ইন্ডিয়ার একটি বিমান। কিন্তু ভাগ্য ছিল নির্মম। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয় সেই বিমান। নীল আকাশে নেমে আসে যেন এক বিভীষিকাময় দৃশ্য। এ ঘটনায় ভারতের পশ্চিম উপকূলজুড়ে নেমে আসে শোকের ছায়া। হৃদয়বিদারক এই ঘটনায় স্তব্ধ গোটা বলিউড এবং একাধিক তারকা এ ঘটনায় শোক প্রকাশ করেছেন।

শোক প্রকাশ করে বলিউড অভিনেতা সানি দেওল নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লিখেছেন, ‘আহমেদাবাদে বিমান দুর্ঘটনার খবরে আমি বিধ্বস্ত। ধ্বংসস্তূপের নিচে এখনো যাদের শরীরে প্রাণ রয়েছে, তাদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। প্রশাসনের কাছে আমার অনুরোধ, যত দ্রুত সম্ভব তাদের খুঁজে বের করে যথাযথ চিকিৎসা পরিষেবা দেওয়া হোক। যারা এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ঈশ্বর তাদের পরিবারকে এই কঠিন সময়ে শক্তি দিন।’

আলিয়া ভাট এ ঘটনায় লিখেছেন, ‘এটা ভয়াবহ! সকল যাত্রী এবং ক্রু মেম্বারদের জন্য আমার হৃদয় কাঁদছে। বিমানের সকল যাত্রী এবং তাদের প্রিয়জনদের জন্য আমার প্রার্থনা রইল।’ এদিকে অক্ষয় কুমার বলছেন, ‘এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় যতটা হতবাক, ততটাই বাকরুদ্ধ। এই মুহূর্তে ঈশ্বরের কাছে প্রার্থনা করা ছাড়া আর কিছু করার নেই।’ শোকবার্তা জ্ঞাপন করে করণ জোহর লিখেছেন, ‘এয়ার ইন্ডিয়ার এহেন ভয়ানক বিমান দুর্ঘটনা ভীষণ দুর্ভাগ্যজনক। এখনও পর্যন্ত হতাহতের খবর এসেই যাচ্ছে। বিমানে থাকা যাত্রীদের জন্য প্রার্থনা করছি। ওদের পরিবারের প্রতি সমবেদনা।’

ভিকি কৌশল শোক বার্তায় লিখেছেন, যতবার আহমেদাবাদের বিমান দুর্ঘটনার খবরগুলো পড়ছি, ততবার ওই ২৪২ জন যাত্রীদের কথা ভেবে আমার মন কেঁদে উঠছে। ঈশ্বর রক্ষা করুন। সকলের সেরে ওঠার জন্য প্রার্থনা করছি।’ বলিউড অভিনেতা সনু সুদ শোক জ্ঞাপন করে ছিলেছেন, লন্ডনের উদ্দেশে উড়ে যাওয়ার পর আহমেদাবাদে বিধ্বস্ত হওয়া এয়ার ইন্ডিয়া ফ্লাইটটির জন্য প্রার্থনা করছি।

বিমান দুর্ঘটনার খবর শুনে শোকবার্তায় রিতেশ দেশমুখ লিখেছেন, আহমেদাবাদে মর্মান্তিক বিমান দুর্ঘটনার খবর শুনে আমি ভীষণভাবে মর্মাহত এবং স্তব্ধ। সকল যাত্রী, তাদের পরিবার এবং দুর্ঘটনায় ভূমিতে ক্ষতিগ্রস্ত সকল মানুষের প্রতি আমার হৃদয়ের গভীর সহানুভূতি। এই অসহনীয় দুঃসময়ে আমি তাদের সকলকে আমার ভাবনায় ও প্রার্থনায় ধরে রেখেছি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

১০

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

১২

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১৩

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৪

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১৫

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১৬

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৭

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১৮

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১৯

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

২০
X