বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:১৮ পিএম
অনলাইন সংস্করণ

বলিউডে ভিকি-দীপিকা জুটির অভিষেক?

দীপিকা পাড়ুকোন ও ভিকি কৌশল I ছবি : সংগৃহীত
দীপিকা পাড়ুকোন ও ভিকি কৌশল I ছবি : সংগৃহীত

বলিউডের বাতাসে নতুন গুঞ্জন। প্রথমবারের মতো বড় পর্দায় জুটি বাঁধতে চলেছেন দীপিকা পাড়ুকোন ও ভিকি কৌশল। অভিনেত্রী দীপিকা পাড়ুকোন যেন প্রায় প্রতিদিনই নতুন নতুন চমক দিয়ে দর্শককে মন্ত্রমুগ্ধ করে চলেছেন। এবার তার নাম জড়াল পরিচালক অমর কৌশিকের বহু প্রতীক্ষিত এক পৌরাণিক মহাকাব্যিক সিনেমার সঙ্গে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘স্ত্রী-২’ খ্যাত পরিচালক অমর কৌশিকের ড্রিম প্রজেক্ট ‘মহাবতার’-এর কেন্দ্রীয় নারী চরিত্রের জন্য দীপিকা পাড়ুকোনকে বিবেচনা করা হচ্ছে।

শোনা যাচ্ছে, এই সিনেমায় নাম ভূমিকায় বা কেন্দ্রীয় পুরুষ চরিত্রে থাকবেন ভিকি কৌশল। আর যদি দীপিকার বিষয়টি চূড়ান্ত হয়, তবে এটি হবে পর্দায় ভিকি কৌশল ও দীপিকা পাড়ুকোনের প্রথম যুগলবন্দি। এর আগে বিজ্ঞাপনে তাদের একসঙ্গে দেখা গেলেও কোনো সিনেমায় তারা স্ক্রিন শেয়ার করেননি। তাই দুই পাওয়ার হাউস পারফর্মারকে এক ফ্রেমে দেখার অপেক্ষায় এখন ভক্তদের আগ্রহ তুঙ্গে।

যদিও ‘মহাবতার’ নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি নির্মাতাদের পক্ষ থেকে। তবে পুরো বলিউড মহলে এখন একটাই প্রশ্ন—পৌরাণিক কাহিনিনির্ভর এই ছবিতে কি সত্যিই প্রথমবার জুটি বাঁধছেন ভিকি ও দীপিকা? উত্তর মিলবে সময়ের সঙ্গেই।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে নিহত ‘সন্ত্রাসী’ বাবলার বাসার পাশে মিলল বিদেশি পিস্তল

সময় থাকতে কার্যকর পদক্ষেপ নিন: জামায়াত আমির

আগামী দিনের লড়াই হবে ন্যায়-অন্যায়ের: নাসীরুদ্দীন পাটওয়ারী

মোরেলগঞ্জ হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ দেখে ক্ষোভ স্বাস্থ্যমন্ত্রীর

মার্কিন ভিসা আবেদন নিয়ে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের

ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদায় দেখতে হবে: আইনমন্ত্রী

১৫ আগস্ট ঢাকায় ওলামা-মাশায়েখ সম্মেলন

ফ্লাইওভারে ওড়ানো সেই পতাকা প্রধানমন্ত্রীকে দিতে চান গুলিবিদ্ধ আজিজুর 

যুবদল কর্মী পারভেজ হত্যা: ৩ দিনের রিমান্ডে শ্যুটার চঞ্চল

অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকেই গেলেন নাহিদ রানা, অনিশ্চিত আরও দুই ক্রিকেটার

১০

সারাদেশে বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১১

জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে দায়িত্ব নিতে হবে: ঢাবি ভিসি

১২

রিমান্ড শেষে শীর্ষ সন্ত্রাসী বাপ্পি ও তার সহযোগী কারাগারে

১৩

পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়তে ৩৩০০ ভবনে একযোগে অভিযান

১৪

পরিকল্পিত নগরায়ন গড়তে সবুজায়নের বিকল্প নেই: ভূমিমন্ত্রী 

১৫

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলা ও শিক্ষার বিকল্প নেই: পানিসম্পদমন্ত্রী

১৬

যুক্তরাষ্ট্র যে কারণে শুল্ক আরোপ করেছে তা ভিত্তিহীন: বাণিজ্যমন্ত্রী

১৭

সেরা গোলের দৌড়ে আর্জেন্টিনার দুই তারকা, তালিকায় আরও আছেন যারা

১৮

শিকড় সন্ধানী 'ইত্যাদি' এবার লক্ষ্মীপুরে, কবে প্রচার?

১৯

ভেনিস চলচ্চিত্র উৎসবে বাঁধনের সিনেমা

২০
X