বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ০৬:১৪ পিএম
অনলাইন সংস্করণ

দ্বিতীয় সন্তানের মা হলেন ইলিয়ানা

ইলিয়ানা ডি’ক্রুজ় । ছবি : সংগৃহীত
ইলিয়ানা ডি’ক্রুজ় । ছবি : সংগৃহীত

ইলিয়ানা ডি’ক্রুজ় ও মাইকেল ডোলানের জীবনে আবারও এসেছে আনন্দের সুনামি। দ্বিতীয়বার মাতৃত্বের স্বাদ পেলেন বলিউড অভিনেত্রী ইলিয়ানা। ১৯ জুন তাদের ঘর আলো করে আসে আরেক পুত্রসন্তান। সপ্তাহখানেক চুপচাপ থাকার পর, অবশেষে সোশ্যাল মিডিয়ায় সন্তানের মুখ দেখালেন অভিনেত্রী নিজেই ।

শনিবার (২৯ জুন) ইলিয়ানা নিজেই তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল একটি ছবি শেয়ার করেন। শেয়ারকৃত ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “কিয়েনু রেফ ডোনালের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি।” সন্তানকে পেয়ে তিনি এবং মাইকেল খুব খুশি, সে কথা জানাতেও ভোলেননি।

পোস্টের মাধ্যমে শুধু সন্তানকে নয়, তার নামও প্রকাশ্যে আনেন ইলিয়ানা। মাথায় টুপি, সারা গায়ে তোয়ালে জড়ানো সদ্যোজাত পাশ ফিরে শুয়ে। ঘুমে আধবোজা চোখ। ছোট্ট বাচ্চাটির মিষ্টি ছবি ইতোমধ্যেই ভাইরাল। অনুরাগীরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন ইলিয়ানা এবং তার বাচ্চাকে।

উল্লেখ্য, ২০২৩ সালে প্রথম মা হন ইলিয়ানা। সেবারও এক পুত্রের জন্ম দিয়েছিলেন তিনি। এছাড়া কাজের দিক দিয়ে সবশেষ তাকে দেখা যায় গত বছর মুক্তিপ্রাপ্ত শীর্ষ গুহ ঠাকুরতা পরিচালনায় নির্মিত সিনেমা ‘দো অর দো পেয়ার’ সিনেমায়। চলচ্চিত্রটিতে তার পাশাপাশি আরও অভিনয় করেছেন বিদ্যা বালান, প্রতীক গান্ধীসহ অনেকে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘জনা নায়াগান’ দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

১০

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

১১

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

১২

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

১৩

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

১৪

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

১৫

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

১৬

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

১৭

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়

১৮

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

১৯

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ‘সোলজারফিশ’

২০
X