কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ১১:০৭ পিএম
অনলাইন সংস্করণ

‘প্রেমে ব্যর্থ হলে বাথরুম পরিষ্কার করি’

বলিউড অভিনেতা আদিত্য রায় কাপুর
বলিউড অভিনেতা আদিত্য রায় কাপুর

ব্যস্ত সময় কাটাচ্ছেন বলিউড অভিনেতা আদিত্য রায় কাপুর। নতুন ছবি ‘মেট্রো ইন দিনো’-র প্রচারে বিভিন্ন জায়গায় যাচ্ছেন। সাক্ষাৎকার দিচ্ছেন। এ সময় গণমাধ্যমকর্মীদের নানান প্রশ্নের উত্তর দিচ্ছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আদিত্য তার ব্যক্তিগত জীবন ও প্রেম, বিচ্ছেদের খবর জানতে চান সাংবাদিকরা। তিনিও তার অভিজ্ঞতা শেয়ার করেন।

প্রশ্ন করা হয় প্রেমে ব্যর্থ হলে বা হৃদয় ভাঙার পর কী করেন অভিনেতা? জবাবে আদিত্য জানান, তিনি এমন সময় নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করেন।

তিনি বলেন, ‘আমি হয়তো আমার দাবা খেলি বা বাথরুম পরিষ্কার করি। যেভাবেই হোক নিজেকে যেকোনও কাজে নিজেকে ব্যস্ত রাখি।’

‘মেট্রো ইন দিনো’ সিনেমায় অভিনেত্রী সারা আলি খানের সঙ্গে জুটি বেঁধেছেন আদিত্য।

এই সিনেমায় এক আধুনিক শহুরে প্রেমের গল্প তুলে ধরা হয়েছে, যেখানে বিভিন্ন ধরনের সম্পর্কের জটিলতা ও সংবেদনশীলতা ফুটে উঠেছে।

সিনেমাটির ব্যাপারে আদিত্য বলেন, ‘বর্তমান সময়ে আমাদের সম্পর্কগুলো অনেকটাই মোবাইল নির্ভর হয়ে পড়েছে। আগেকার দিনের মত ধৈর্য বা যোগাযোগের গভীরতা অনেকটাই হারিয়ে গেছে।’

সম্পর্ক বিষয়ে নিজের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করতে গিয়ে অভিনেতা বলেন, আমি ‘ওল্ড স্কুল’। সম্পর্ক মানে শুধুই প্রেম নয়—বন্ধু, পরিবার, ভাইবোন—সবকিছু মিলিয়েই জীবন।

বর্তমানে সমাজে প্রচলিত ‘সিচুয়েশনশিপ’ বা অন্যান্য নতুন সম্পর্কের সংজ্ঞা সম্পর্কে তিনি বলেন, এসব শব্দ বা ধারণা তার খুব একটা পরিচিত নয়। আদিত্যর মতে, সম্পর্ক যত সহজভাবে নেওয়া যায়, ততই ভালো। নিজের ব্যক্তিগত জীবনকে তিনি যতটা সম্ভব ব্যক্তিগতই রাখতে চান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১০

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১১

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১২

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১৩

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১৪

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১৫

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৬

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৭

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৮

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৯

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

২০
X