কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ১০:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

শুটিংয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল স্টান্টম্যানের

শুটিংয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল স্টান্টম্যানের

দক্ষিণী চলচ্চিত্র জগতে এক দুর্ঘটনায় নেমে এসেছে শোকের ছায়া। পরিচালক পা রঞ্জিতের আসন্ন সিনেমা ‘ভেত্তুভম’-এর শুটিং চলাকালীন ভয়াবহ এ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন খ্যাতিমান স্টান্টম্যান মোহনরাজ ওরফে রাজু।

ঘটনাটি ঘটেছে শনিবার (১৩ জুলাই), ভারতের নাগাপট্টিনমে। সিনেমার একটি ঝুঁকিপূর্ণ দৃশ্য ধারণের সময় একটি গাড়ি র‍্যাম্পের ওপর দিয়ে ছুটে যাওয়ার কথা ছিল। কিন্তু র‍্যাম্পে ওঠার পরপরই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং বিকট শব্দে মাটিতে সজোরে আছড়ে পড়ে। এতে গাড়ির সামনের অংশ চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়।

ঘটনার ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যা দেখে অনেকেই শোকাহত ও স্তম্ভিত। ভিডিওতে দেখা যায়, দুর্ঘটনার পরপরই সেটে উপস্থিত অন্যান্য সদস্যরা দৌড়ে এসে গাড়ির ভিতর থেকে রাজুকে টেনে বের করেন। প্রথমে ধারণা করা হয়েছিল, হৃদরোগে আক্রান্ত হয়ে রাজুর মৃত্যু হয়েছে। তবে ভিডিও দেখে স্পষ্ট, দুর্ঘটনার অভিঘাতেই তার প্রাণহানি ঘটে।

স্টান্টম্যান রাজুর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন দক্ষিণী তারকা বিশাল। তিনি এক্স (টুইটার)-এ শোক জানিয়ে লেখেন, এটা বিশ্বাস করা খুবই কঠিন। গাড়ি টপকে যাওয়ার দৃশ্য করতে গিয়ে স্টান্টম্যান রাজু মারা গেছেন। আমি তাকে বহু বছর ধরে চিনি। তিনি আমার বহু সিনেমায় ঝুঁকিপূর্ণ স্টান্ট করেছেন। সত্যিই খুব সাহসী একজন মানুষ ছিলেন। রাজুর পরিবারকে সব ধরনের সহায়তার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

এই মর্মান্তিক দুর্ঘটনা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সিনেমার পর্দার পেছনের সেই বীরদের— যারা জীবনের ঝুঁকি নিয়ে দর্শকদের রোমাঞ্চিত করতে মরিয়া হয়ে ঝাঁপিয়ে পড়েন বিপজ্জনক দৃশ্যগুলোতে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরো এক শিশুর মৃত্যু

বাধ্যতামূলক অবসরে পুলিশের আরও ১৭ কর্মকর্তা

জাবি মেডিকেল সেন্টারে ওষুধ গায়েব: স্টোর কর্মকর্তা বরখাস্ত

জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির

পদার্থবিজ্ঞান ১ম পত্র পরীক্ষা দিতে না পারাদের জন্য বড় সুযোগ

‘আর্জেন্টিনাকে ব্যঙ্গ করে গান’, ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক

ভ্রমণের মজা নষ্ট করে দিচ্ছে সোশ্যাল মিডিয়া: জরিপ

ভুলে যাওয়া কি স্বাভাবিক, কখন চিন্তিত হবেন এবং কখন হবেন না?

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

১০

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

১১

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

১২

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

১৩

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

১৪

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

১৫

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

১৬

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

১৭

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১৮

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১৯

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

২০
X