বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ১১:১৩ এএম
অনলাইন সংস্করণ

বিপাসার কাছে ক্ষমা চাইলেন ম্রুণাল

বিপাশা বসু ও ম্রুণাল ঠাকুর । ছবি : সংগৃহীত
বিপাশা বসু ও ম্রুণাল ঠাকুর । ছবি : সংগৃহীত

বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুর আবারও খবরের শিরোনামে, তবে এবার সিনেমার কারণে নয় বরং বিতর্কিত এক মন্তব্যকে ঘিরে। সম্প্রতি তার পুরোনো এক সাক্ষাৎকারের ভিডিও নতুন করে ভাইরাল হয়, যেখানে সহঅভিনেত্রী বিপাশা বসুর চেহারা নিয়ে মন্তব্য করায় তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি।

এরপর গত ১৪ আগস্ট নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইনস্টাগ্রাম স্টোরিতে একটি বিবৃতি প্রকাশ করে লেখেন, তার শব্দচয়নের ব্যাপারে আরও সচেতন হওয়া উচিত ছিল। যদিও সেখানে কারও নাম উল্লেখ করেননি, তবে তার বার্তা ছিল পরোক্ষভাবে সেই ঘটনার প্রতিক্রিয়া। ভাইরাল হওয়া পুরনো সেই ভিডিওতে ম্রুণাল এক অভিনেতাকে বলেছিলেন, “তুমি কি এমন মেয়েকে বিয়ে করতে চাও, যিনি মাসকুলার? তা হলে গিয়ে বিপাশাকে বিয়ে করো। শোনো, আমি বিপাশার চেয়ে অনেক ভালো, ঠিক আছে?

এ ঘটনার পরিপ্রেক্ষিতে ৩৩ বছর বয়সী এই অভিনেত্রী লেখেন, '১৯ বছর বয়সে আমি অনেক নির্বোধ মন্তব্য করেছি। তখন আমি বুঝতে পারিনি আমার কথার কতটা প্রভাব পড়তে পারে, এমনকি মজার ছলেও সেটা কাউকে কষ্ট দিতে পারে। কিন্তু আমি জানি সে রকমই হয়েছে, আর তার জন্য আমি গভীরভাবে দুঃখিত।'

তিনি আরও লেখেন, ‘আমার উদ্দেশ্য কখনও কাউকে শরীর নিয়ে অপমান করা ছিল না। এটা এক মজার আলাপচারিতা ছিল, যেটার মাত্রা ঠিক ছিল না। কিন্তু আমি বুঝি, সেটা কেমন শোনাচ্ছিল। আমি সত্যিই বুঝলে, আমি অন্যভাবে কথা বলতাম। সময়ের সঙ্গে সঙ্গে আমি বুঝেছি সৌন্দর্য অনেক রকমের হতে পারে এবং এখন আমি সত্যিই এই ভাবনার মূল্য দিই।

এদিকে সম্প্রতি ম্রুণাল খবরের শিরোনামে এসেছিলেন ধানুশের সঙ্গে প্রেমের গুঞ্জনে। তারপর এই পুরোনো ভিডিয়ো ভাইরাল হওয়ার কারণে ক্ষমা চাইতে হলো এই নায়িকাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বার্থা’

ভারতে টানেল ধসে নিহত ৯, আটকা আরও কয়েকজন

ভিডিও ভাইরাল / এবার মুখ খুললেন জামায়াত এমপির ‘দ্বিতীয় স্ত্রী’ ও শ্বশুর

বিশ্বকাপের রোমাঞ্চ শেষে ক্লাব ফুটবলের উত্তাপ

সরকার ও দেশকে অস্থিতিশীল করতে ছড়ানো হচ্ছে পরিকল্পিত প্রোপাগান্ডা

বাড্ডায় স্ত্রীকে গলা কেটে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরুর খবর গুজব

বাসায় বসেই পরিষদের কার্যক্রম চালাচ্ছেন ইউপি চেয়ারম্যান

দেবতাখুমে ভ্রমণপিপাসুদের জন্য সুখবর 

আরএফএল গ্রুপে চাকরি, ৪৫ বছর বয়সেও আবেদন

১০

যুক্তরাজ্যের উপকূলের কাছে গোলাবর্ষণ করল রুশ যুদ্ধজাহাজ

১১

এসিআই কোম্পানিতে চাকরির সুযোগ, বেতন ৫০ হাজার

১২

জামায়াত এমপির ভিডিও নিয়ে মুখ খুললেন সেই তরুণী ও তার বাবা

১৩

সুনামগঞ্জে কমছে বন্যার পানি

১৪

সরছে ইসরায়েলি দখলদাররা, প্রবেশ করছে লেবাননের সেনাবাহিনী

১৫

আলোচিত লামিয়া হত্যা মামলায় গ্রেপ্তার ৩

১৬

হজে বিমান ভাড়া কমল

১৭

জামায়াত এমপির সেই ভাইরাল ভিডিও নিয়ে প্রথম স্ত্রীর বার্তা

১৮

দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি, এবার ফ্রান্স

১৯

যুক্তরাজ্যের নতুন প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং

২০
X