বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৮ এএম
অনলাইন সংস্করণ

ম্রুণাল ঠাকুরের আবেগঘন বার্তা 

অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। ছবি : সংগৃহীত 
অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। ছবি : সংগৃহীত 

অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। এক দশকেরও বেশি সময় ধরে ভারতের বিনোদন জগতের সঙ্গে যুক্ত আছেন তিনি। এরপর সাত বছর আগে আন্তর্জাতিক চলচ্চিত্র ‘লাভ সোনিয়া’ দিয়ে অভিষেক ঘটে তার। এই সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে দাগ কেটেছিলেন তিনি। ছবিটি শুধু দর্শকদের আবেগ ছুঁয়েছিল না; বরং প্রমাণ করেছিল ম্রুণালের অসাধারণ প্রতিভাও। খবর : বলিউড হাঙ্গামা

অভিনেত্রীকে এরপর থেকে পেছনে ফিরে তাকাননি। বলিউডে সাফল্য পাওয়ার পাশাপাশি তিনি তেলেগু সিনেমায়ও কাজ করেছেন এবং বর্তমানে তিনি প্যান-ইন্ডিয়া অভিনেত্রী হিসেবে সমান জনপ্রিয়।

এই বিশেষ দিনে ম্রুণাল ইনস্টাগ্রামে লিখেছেন আবেগঘন বার্তা। তিনি লিখেছেন, ‘৭ বছর আগে জীবন আমাকে সবচেয়ে অপ্রত্যাশিত উপহার দিয়েছিল লাভ সোনিয়ার মাধ্যমে। আমি তখন ছোট এক শহরের মেয়ে, হৃদয়ে বড় স্বপ্ন নিয়ে, আর হাজারো মানুষের মধ্যে যেন সোনিয়া আমাকেই বেছে নিয়েছিল। সেই সিনেমা ছিল শুধু আমার অভিষেক নয়… বরং ছিল আমার প্রথম পদক্ষেপ, যেখানে সিনেমা জীবনের পরিবর্তন আনতে পারে।’

শুটিংয়ের অভিজ্ঞতা স্মরণ করে তিনি জানান, ডেমি মুর, ফ্রিদা পিন্টো, রিচা চাড্ডা, মনোজ বাজপেয়ী, রাজকুমার রাওসহ সহশিল্পীরা তাকে নতুন কিছু শিখিয়েছেন প্রতিদিন। পরিচালক তাবরেজ নূরানীর কথাও বিশেষভাবে উল্লেখ করেন ম্রুণাল।

তিনি আরও লিখেন, ‘বাণিজ্যিকভাবে যা-ই হোক না কেন, এই সিনেমা যদি একটি জীবনও বাঁচাতে পারে, সেটাই আমাদের গর্ব।’

ম্রুণাল জানান, লাভ সোনিয়া কেবল একটি সিনেমা নয়; বরং এটি পরিবর্তনের স্ফুলিঙ্গ ছড়িয়েছে। এটি এনজিওদের অনুপ্রাণিত করেছে, অনেকের জীবন বাঁচিয়েছে।

বর্তমানে ম্রুণাল ঠাকুর নানা ধারার সিনেমায় ব্যস্ত রয়েছেন এবং খুব শিগগির তার অভিনীত একাধিক সিনেমা মুক্তির অপেক্ষায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমুনা সেতু পশ্চিম মহাসড়কে ১২ কিলোমিটার তীব্র যানজট

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির আশঙ্কা

মিরপুরের পূরবী মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

আনন্দভ্রমণ শেষে ফেরার পথে প্রাণ গেল ২ বন্ধুর

দিল্লিতে নিজ ফ্ল্যাটে খুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা, রহস্য ঘনীভূত

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য সময় জানাল অধিদপ্তর

দৌলতদিয়া ফেরিঘাটে আবারও যাত্রীবাহী বাস পড়ল পদ্মা নদীতে

আগামী সপ্তাহে উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং

আশুলিয়ায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৪

দিল্লির হোটেলে আগুন দেখে পালান মালিক, গ্রেপ্তারের পর দিলেন স্বীকারোক্তি

১০

ক্ষেপণাস্ত্র হামলায় দুমড়েমুচড়ে গেল ইসরায়েলি ট্যাংক

১১

বজ্রপাতে কিশোর ছেলের মৃত্যু, আহত মা

১২

প্রস্তুতি ম্যাচে ফ্রান্সকে হারিয়ে আইভরি কোস্টের চমক

১৩

সিরাজগঞ্জে বাসচাপায় দম্পতিসহ নিহত ৩

১৪

যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার টার্গেট কিউবার প্রেসিডেন্ট

১৫

বিশ্ব পরিবেশ দিবস আজ

১৬

পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

১৭

দুপুরের মধ্যে দেশের ৮ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

১৮

আজকের নামাজের সময়সূচি

১৯

৬ ঘণ্টা পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক

২০
X