বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
তারাবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৪ এএম
প্রিন্ট সংস্করণ

ম্রুণালের আবেগঘন বার্তা

ম্রুণাল ঠাকুর । ছবি : সংগৃহীত
ম্রুণাল ঠাকুর । ছবি : সংগৃহীত

অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। এক দশকেরও বেশি সময় ধরে ভারতের বিনোদন জগতের সঙ্গে যুক্ত আছেন তিনি। এরপর সাত বছর আগে আন্তর্জাতিক চলচ্চিত্র ‘লাভ সোনিয়া’ দিয়ে অভিষেক ঘটে তার। এ সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে দাগ কেটেছিলেন তিনি। সিনেমাটি শুধু দর্শকদের আবেগ ছুঁয়েছিল না; বরং প্রমাণ করেছিল ম্রুণালের অসাধারণ প্রতিভাও। খবর: বলিউড হাঙ্গামা।

অভিনেত্রীকে এরপর থেকে পেছনে ফিরে তাকাতে হয়নি। বলিউডে সাফল্য পাওয়ার পাশাপাশি তিনি তেলেগু সিনেমায়ও কাজ করেছেন এবং বর্তমানে তিনি প্যান-ইন্ডিয়া অভিনেত্রী হিসেবে সমান জনপ্রিয়।

এ বিশেষ দিনে ম্রুণাল ইনস্টাগ্রামে লিখেছেন আবেগঘন বার্তা। লিখেছেন, “সাত বছর আগে জীবন আমাকে সবচেয়ে অপ্রত্যাশিত উপহার দিয়েছিল ‘লাভ সোনিয়ার’ মাধ্যমে। আমি তখন ছোট এক শহরের মেয়ে, হৃদয়ে বড় স্বপ্ন নিয়ে আর হাজারো মানুষের মধ্যে যেন সোনিয়া আমাকেই বেছে নিয়েছিল। সেই সিনেমা ছিল শুধু আমার অভিষেক নয়… বরং ছিল আমার প্রথম পদক্ষেপ, যেখানে সিনেমা জীবনের পরিবর্তন আনতে পারে।”

শুটিংয়ের অভিজ্ঞতা স্মরণ করে তিনি জানান, ডেমি মুর, ফ্রিদা পিন্টো, রিচা চাড্ডা, মনোজ বাজপেয়ী, রাজকুমার রাওসহ সহশিল্পীরা তাকে নতুন কিছু শিখিয়েছেন প্রতিদিন। পরিচালক তাবরেজ নুরানির কথাও বিশেষভাবে উল্লেখ করেন ম্রুণাল। তিনি আরও লেখেন, ‘বাণিজ্যিকভাবে যা-ই হোক না কেন, এ সিনেমা যদি একটি জীবনও বাঁচাতে পারে, সেটাই আমাদের গর্ব।’ ম্রুণাল জানান, লাভ সোনিয়া শুধু একটি সিনেমা নয়; বরং এটি পরিবর্তনের স্ফুলিঙ্গ ছড়িয়েছে। এটি এনজিওদের অনুপ্রাণিত করেছে, অনেকের জীবন বাঁচিয়েছে।

বর্তমানে ম্রুণাল ঠাকুর নানা ধারার সিনেমায় ব্যস্ত রয়েছেন এবং শিগগির তার অভিনীত একাধিক সিনেমা মুক্তির অপেক্ষায়।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১০

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১১

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১২

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৩

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৪

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৫

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৬

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৭

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৮

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৯

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

২০
X