কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ০৬:১৩ পিএম
অনলাইন সংস্করণ

জনপ্রিয় অভিনেতা সতীশ শাহ আর নেই

বলিউডের জনপ্রিয় অভিনেতা সতীশ শাহ।  ছবি : সংগৃহীত
বলিউডের জনপ্রিয় অভিনেতা সতীশ শাহ। ছবি : সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেতা সতীশ শাহ আর নেই। কিডনি বিকল হয়ে শনিবার মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়, কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা সত্ত্বেও তাকে আর বাঁচানো যায়নি।

অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু অশোক পণ্ডিত এক্স (আগের টুইটার)-এ লেখেন, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের প্রিয় বন্ধু ও প্রতিভাবান অভিনেতা সতীশ শাহ কিডনি বিকলের কারণে কয়েক ঘণ্টা আগে প্রয়াত হয়েছেন। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। ইন্ডাস্ট্রির জন্য এটি এক বিরাট ক্ষতি। ওম শান্তি।

সতীশ শাহের অভিনয়জীবন শুরু হয় ১৯৭০-এর দশকের শেষ দিকে। তিনি প্রথম অভিনয় করেন ‘অরবিন্দ দেশাই কি আজিব দাস্তান’ (১৯৭৮) এবং ‘গমন’ (১৯৭৯) ছবিতে ছোট চরিত্রে।

তবে ১৯৮৩ সালে নির্মাতা কুন্দন শাহ-এর কালজয়ী কমেডি ‘জানে ভি দো ইয়ারো’-তে দুর্নীতিগ্রস্ত পৌর কমিশনার ডি’মেলোর ভূমিকায় অভিনয় করে সবার নজর কাড়েন। সেই ছবিতে নাসিরুদ্দিন শাহ, ওম পুরি এবং পঙ্কজ কাপুরের মতো খ্যাতনামা অভিনেতারাও ছিলেন।

পরে টেলিভিশন জগতে নাম লেখান সতীশ শাহ। বিশেষ করে ‘ইয়ে জো হ্যায় জিন্দেগি’ এবং ‘ফিল্মি চক্কর’ ধারাবাহিকে তার অভিনয় দর্শকদের মনে জায়গা করে নেয়।

২০০০ সালের দিকে তিনি আবারও জনপ্রিয়তার শিখরে পৌঁছান ‘সারাভাই বনাম সারাভাই’ সিটকমের মাধ্যমে। সেখানে তার চরিত্র ইন্দ্রবদন সারাভাই হাস্যরস ও সংলাপের জন্য আজও দর্শকদের প্রিয়।

বড় পর্দায়ও তিনি ছিলেন সমান সফল। শাহরুখ খান অভিনীত ‘কাভি হ্যাঁ কাভি না’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘ম্যায় হু না’, ‘কাল হো না হো’, ‘ওম শান্তি ওম’ এবং আমির খান অভিনীত ‘ফানাহ’ ও ‘আকেলে হাম আকেলে তুম’ সহ বহু হিট ছবিতে দেখা গেছে তাকে।

চলচ্চিত্র ও টেলিভিশন—দুই মাধ্যমেই সমানভাবে প্রিয় এই অভিনেতার মৃত্যুতে বলিউডে নেমে এসেছে গভীর শোক।

সূত্র : এনডিটিভি

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

১০

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

১১

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

১২

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়

১৩

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

১৪

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ‘সোলজারফিশ’

১৫

বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব, ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার হাসপাতালে ১৩ রোগী

১৬

ককরোচ পার্টির বিক্ষোভ / শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

১৭

ছুটির দিনে দীর্ঘ সময় যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

১৮

মধ্যরাতে রাস্তায় পুলিশ দম্পতির মারামারি

১৯

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X