বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ১২:১৩ পিএম
অনলাইন সংস্করণ

আবারও মালাইকার প্রেমের গুঞ্জন

মালাইকা আরোরা । ছবি: সংগৃহীত
মালাইকা আরোরা । ছবি: সংগৃহীত

বলিউডের ফিটনেস কুইন মালাইকা আরোরার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা যেন থামছেই না। অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে দীর্ঘদিনের প্রেমের ইতি টানার পর কিছুদিন আড়ালে ছিলেন তিনি। তবে প্রেম কি আর গোপন থাকে? এবার এক তরুণ হীরা ব্যবসায়ীর সঙ্গে নাম জড়িয়ে ফের শিরোনামে এলেন এই অভিনেত্রী।

সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে মালাইকা ও তার কথিত প্রেমিক হর্ষ মেহতাকে ঘিরে নতুন করে গুঞ্জন দানা বেঁধেছে। গত বুধবার বিকেলে প্রায় একই সময়ে বিমানবন্দরের টার্মিনালে দেখা যায় তাদের। যদিও পাপারাৎজিদের এড়াতে দুজনে আলাদাভাবে বের হওয়ার কৌশল নিয়েছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মালাইকা টার্মিনাল থেকে বের হওয়ার কিছুক্ষণ পরেই ক্যাজুয়াল পোশাকে মাস্ক পরিহিত অবস্থায় বের হন হর্ষ। ক্যামেরার লেন্স এড়াতে চাইলেও শেষরক্ষা হয়নি। পার্কিং এরিয়ায় গিয়ে দুজনকেই একই গাড়িতে উঠতে দেখা যায়। মালাইকা গাড়িতে ওঠার কয়েক সেকেন্ডের মধ্যেই হর্ষ সেই গাড়িতে উঠে বসেন। এই দৃশ্য তাদের প্রেমের গুঞ্জনকে আরও জোরালো করেছে।

জানা গেছে, মালাইকার এই নতুন সঙ্গীর নাম হর্ষ মেহতা। পেশায় তিনি একজন হীরা ব্যবসায়ী। এর আগে মুম্বাইয়ে এনরিক ইগলেসিয়াসের একটি কনসার্টে তাদের দুজনকে প্রথম একসঙ্গে দেখা গিয়েছিল। মূলত সেই কনসার্টের পর থেকেই বি-টাউনে তাদের ঘনিষ্ঠতার খবর চাউর হতে থাকে।

অর্জুন কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর মালাইকা নিজেকে কিছুটা গুটিয়ে নিয়েছিলেন। তবে হর্ষ মেহতার সঙ্গে বিমানবন্দরের এই দৃশ্য এবং একই গাড়িতে প্রস্থান—নেটিজেনদের জল্পনাকে যেন বাস্তবে রূপ দিল। যদিও সম্পর্কের বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি মালাইকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১০

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১১

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১২

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৩

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৪

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৫

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৬

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৭

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৮

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

১৯

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

২০
X