বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ০৯:২৫ এএম
অনলাইন সংস্করণ

বিয়ে করতে চান মালাইকা, আছেন প্রস্তাবের অপেক্ষায়

মালাইকা আরোরা । ছবি : সংগৃহীত
মালাইকা আরোরা । ছবি : সংগৃহীত

সাবেক স্বামীর সংসারে নতুন অতিথি আসার খবরে হঠাৎ যেন আলোচনার ঝড় উঠেছে বলিউড অভিনেত্রী মালাইকা আরোরাকে ঘিরে। আরবাজ খানের সঙ্গে একসময়ের সম্পর্কের টানাপোড়েন, বিচ্ছেদ সবই এখন অতীত। কিন্তু এবার আলোচনায় তিনি এক নতুন কারণে। দ্বিতীয় বিয়ে নিয়ে তার বিস্ফোরক মন্তব্য যেন আলোচনার জন্ম দিয়েছে বলিউডের গসিপ দুনিয়ায়।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, তারকা মেকআপ আর্টিস্ট শুরা খানকে বিয়ে করেন আরবাজ খান। চলতি বছরের অক্টোবরে কন্যা সন্তানের জন্ম দেন শুরা। আরবাজের জীবনে এই নতুন আনন্দের খবর আসার পরই তার প্রাক্তন স্ত্রী মালাইকাকে নিয়ে শুরু হয় নতুন গুঞ্জন তিনি কি তবে নতুন জীবনে পা বাড়াতে চলেছেন?

সম্প্রতি তার একটি ভাইরাল হওয়া রহস্যময় পোস্ট ঘিরে ভক্তদের কৌতূহল এখন তুঙ্গে। এটি কি তবে নতুন প্রেমের আগমন, নাকি পুরোনো সম্পর্কের ছায়া?

সম্প্রতি ‘ঝলক দিখলা যা ১১’-এর একটি ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে বিচারকের আসনে ছিলেন মালাইকা। সেখানেই জনপ্রিয় পরিচালক ও কোরিওগ্রাফার ফারাহ খান মজার ছলে তাকে প্রশ্ন করেন, ‘২০২৪-এ মালাইকা, আপনি কি সিঙ্গল পেরেন্ট-কাম-অভিনেত্রী থেকে ডাবল পেরেন্ট-কাম-অভিনেত্রী হতে চলেছেন?’

প্রশ্ন শুনে প্রথমে মালাইকা হেসে কিছুটা বিস্মিত হয়ে বলেন, ‘এর মানে কী? আমাকে কি কাউকে কোলে নিতে হবে?’ এরপর প্রশ্নের আসল অর্থ বুঝতে পেরে তিনি হাসিমুখে দ্বিধাহীনভাবে স্বীকার করেন, ‘যদি কেউ থাকে, আমি ১০০ শতাংশ বিয়ে করব।’

মালাইকার এমন অকপট স্বীকারোক্তি শুনে ফারাহ খান ঠাট্টা করে বলেন, ‘কেউ আছে মানে? অনেকে আছে।’ ফারাহর এই মন্তব্যের উত্তরে মালাইকা চটুল ভঙ্গিতে সরাসরি জবাব দেন, ‘মানে কেউ যদি বিয়ের প্রস্তাব দেয়, আমি রাজি।’ মালাইকার এই ইঙ্গিতপূর্ণ মন্তব্যই এখন বলিউডের আনাচে-কানাচে ঘুরছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X