কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৪, ০৪:২১ পিএম
অনলাইন সংস্করণ

প্রেমের সম্পর্ক নিয়ে অবশেষে মুখ খুললেন মালাইকা

মালাইকা আরোরা। ছবি : সংগৃহীত
মালাইকা আরোরা। ছবি : সংগৃহীত

বলিউডের জনপ্রিয় প্রেমিক-প্রেমিকা মালাইকা আরোরা এবং অর্জুন কাপুর একসময় বেশ আলোচিত ছিলেন তাদের সম্পর্ক নিয়ে। তবে ২০২৪ সালের শুরুতে তাদের আলাদা হওয়ার খবর প্রকাশ পায়, যা মিডিয়া ও সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

সম্প্রতি অর্জুন কাপুর একটি পাবলিক ইভেন্টে নিশ্চিত করেছেন, তিনি এখন সিঙ্গেল। তার এই ঘোষণার পর, মালাইকা অবশেষে তাদের সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেছেন। তিনি জানান, তিনি তার জীবনের কিছু দিক ব্যক্তিগত রাখতে চান এবং তাই অর্জুনের দেওয়া বিবৃতি তার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত বলে জানান মালাইকা। খবর : পিংকভিলা

অভিনেত্রী বলেন, ‘অতীতে আমার যা কিছু ভুল হয়েছে, সেগুলো ভুলে গিয়ে আমি নতুন বছরে নতুনভাবে পথ চলা শুরু করতে চাই।’

এ সময় মালাইকা তার ভক্তদেরও নতুন বছরের শুভকামনা জানান।

এর আগে, ইনস্টাগ্রামে এক পাপারাজ্জির শেয়ার করা ভিডিওতে, অর্জুন কাপুর প্রথমবারের মতো মুম্বাইয়ের একটি দীপাবলি ইভেন্টে তাদের ব্রেকআপ নিয়ে কথা বলেন। তার এই বার্তার পর, মালাইকা ইনস্টাগ্রামে একটি মজার পোস্ট শেয়ার করেন। পোস্টে তিনি ৩টি অপশন দেন : রিলেশনশিপ, সিঙ্গেল এবং হেহেহে। হাস্যরসাত্মকভাবে তিনি তৃতীয় অপশনটি বেছে নিয়ে তার ভক্তদের মধ্যে হাস্যরস সৃষ্টি করেন।

সর্বশেষ মালাইকা আরোরাকে ‘এক নম্বর’ শিরোনামের সিনেমার একটি আইটেম গানে নৃত্য করতে দেখা যায়। অন্যদিকে, অর্জুন কাপুর ‘সিংঘাম এগেইন’ সিনেমায় খল চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

১০

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

১১

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১২

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১৩

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৪

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৫

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১৬

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১৭

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১৮

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৯

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

২০
X