বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৯ এএম
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৮ এএম
অনলাইন সংস্করণ

জানেন শাহরুখের এই ব্যাগের দাম কত?

শাহরুখ খানI ছবি : সংগৃহীত
শাহরুখ খানI ছবি : সংগৃহীত

বলিউড বাদশাহ শাহরুখ খান শুধু অভিনয়েই নন, ফ্যাশনেও যে অনন্য, তা আবারও প্রমাণ করলেন। গত ২৯ জানুয়ারি মুম্বাই বিমানবন্দরে তাকে দেখা গেল এক উজ্জ্বল কমলা রঙের ব্যাকপ্যাক কাঁধে। মাস্ক ছাড়াই নিরাপত্তারক্ষীঘেরা শাহরুখের এই লুক মুহূর্তেই ভাইরাল হয়। তবে সবার নজর আটকে যায় তার কাঁধের বিলাসবহুল ব্যাগটিতে, যার দাম শুনলে চোখ কপালে উঠবে সাধারণ মানুষের।

ফরাসি বিলাসবহুল ব্র্যান্ড হারমেসের তৈরি এই ব্যাগটির মডেল ‘অ্যাক আ ডস পিএম’। বারেনিয়া ফুবুগ কাফস্কিন দিয়ে ফ্রান্সে তৈরি এই ব্যাগটিতে রয়েছে প্যালাডিয়াম-প্লেটেড ডি-রিং এবং অ্যাডজাস্টেবল স্ট্র্যাপ। হারমেসের ওয়েবসাইটে এই রঙের ব্যাগ তালিকাভুক্ত না থাকায় ধারণা করা হচ্ছে, এটি সুপারস্টারের জন্য তৈরি বিশেষ ‘কাস্টম পিস’। ব্র্যান্ডের ওয়েবসাইট অনুযায়ী এর দাম ১২ হাজার ৮০০ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ লাখ ৫৮ হাজার টাকা!

এদিকে, শাহরুখ ভক্তদের জন্য সুখবর হলো তার পরবর্তী সিনেমা ‘কিং’। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমার মাধ্যমেই বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে শাহরুখ-কন্যা সুহানা খানের। এছাড়াও থাকছেন দীপিকা পাড়ুকোন ও জ্যাকি শ্রফ। রেড চিলিস ও মারফ্লিক্স প্রযোজিত ধুন্ধুমার অ্যাকশনধর্মী এই সিনেমাটি চলতি বছরের বড়দিনে মুক্তির পরিকল্পনা রয়েছে।

সূত্র: পিঙ্কভিলা

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

‘জনা নায়াগান’ দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১০

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১১

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১২

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

১৩

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

১৪

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

১৫

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

১৬

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

১৭

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

১৮

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

১৯

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

২০
X