কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ০১:০৪ এএম
অনলাইন সংস্করণ

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে কিংবদন্তি আশা ভোসলে

আশা ভোসলে। ছবি : সংগৃহীত
আশা ভোসলে। ছবি : সংগৃহীত

ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে অসুস্থ হয়ে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছেন। ৯২ বছর বয়সী এই শিল্পীর কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ায় তাকে হাসপাতালের ইমার্জেন্সি ইউনিটে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) হার্ট অ্যাটাকের পরপরই তাকে হাসপাতালে আনা হয় এবং বর্তমানে তার অবস্থা বেশ সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসক প্রতীত সামদানি।

তবে পরিবারের পক্ষ থেকে কিছুটা ভিন্ন তথ্য পাওয়া গেছে। আশা ভোসলের নাতনি জানাই ভোসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, অতিরিক্ত ক্লান্তি এবং বুকে সংক্রমণের কারণেই মূলত তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা ভক্ত ও সংবাদমাধ্যমের কাছে পরিবারের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ জানিয়েছেন এবং দ্রুতই ইতিবাচক খবর দেওয়ার আশা প্রকাশ করেছেন।

আট দশকেরও বেশি সময় ধরে ভারতীয় সংগীত জগতকে মাতিয়ে রাখা এই গুণী শিল্পী হাজার হাজার গান গেয়েছেন। শাস্ত্রীয় সংগীত থেকে শুরু করে পপ বা গজল-সব মাধ্যমেই তার বিচরণ ছিল ঈর্ষণীয়। সংগীতে অসামান্য অবদানের জন্য তিনি দাদাসাহেব ফালকে এবং পদ্মবিভূষণের মতো ভারতের সর্বোচ্চ সম্মাননায় ভূষিত হয়েছেন। বর্তমানে তার দ্রুত আরোগ্য কামনায় উদ্বেগ ও প্রার্থনায় শামিল হয়েছেন বিশ্বজুড়ে থাকা তার অগণিত ভক্ত।

কালবেলা/এইচআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে হত্যা ও ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন

নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করল আফগানিস্তান

জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক

বিয়ের আশ্বাসে বিধবাকে ধর্ষণের অভিযোগ, আদালতে মামলা

জুলাই অভ্যুত্থানের দুই বছরেও পূরণ হয়নি শ্রমিকের প্রত্যাশা: সাইফুল হক

অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ, হুমকির মুখে দেখার হাওরের বিস্তীর্ণ ফসলাদি

ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই: মির্জা ফখরুল

ভারী বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি, ফের দেশে বন্যার শঙ্কা

গণভোটের বিরুদ্ধে গিয়ে সংবিধান বাস্তবায়ন করছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুদ্ধে নিহত মার্কিন সেনাদের মরদেহ গ্রহণ সবচেয়ে কঠিন কাজ: ট্রাম্প

১০

জনপ্রতিনিধিরা জনগণের কল্যাণে কাজ করবে, লুটপাট করা তাদের দ্বায়িত্ব না: খোকন

১১

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরুদ্ধে নয়, দাবি ট্রাম্পের

১২

‘যতবার হরমুজের জাহাজে হামলা ততবার ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংস করা হবে’

১৩

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

১৪

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

১৫

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

১৬

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

১৭

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

১৮

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

১৯

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

২০
X