বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ১২:৫৮ পিএম
আপডেট : ১৬ এপ্রিল ২০২৬, ১২:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ফের একসঙ্গে বড় পর্দায় আহান-অনীত

আহান পান্ডে ও অনীত পাড্ডা । ছবি : সংগৃহীত
আহান পান্ডে ও অনীত পাড্ডা । ছবি : সংগৃহীত

বড় পর্দায় আবারও ফিরছে সেই চেনা উন্মাদনা। ‘সাইয়ারা’র অভূতপূর্ব সাফল্যের পর, ফের পর্দায় সেই ম্যাজিক ফেরাতে কোমর বেঁধে নামছেন বলিউড নির্মাতা মোহিত সুরি। আহান পান্ডে এবং অনীত পাড্ডার যে অনবদ্য রসায়ন দর্শকদের মনে ঝড় তুলেছিল, সেই একই রসায়নের জোয়ারে আবারও ভাসতে চলেছে বক্স অফিস। মোহিত সুরির হাত ধরেই এই হার্টথ্রব জুটি ফিরছে তাদের নতুন ধামাকা নিয়ে, যা ঘিরে ইতিমধ্যেই বিনোদন জগতে শুরু হয়েছে তোলপাড়।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, নাম ঠিক না হওয়া যশ রাজ ফিল্মসের প্রযোজনায় নির্মিতব্য এই রোমান্টিক ছবির ঘোষণা আসতেই বলিপাড়ায় শুরু হয়েছে হইচই। ‘সাইয়ারা’র আকাশচুম্বী সাফল্যের পর এই জুটির প্রত্যাবর্তনকে ঘিরে বড় বাজি ধরছে প্রযোজনা সংস্থাটি।

নতুন ছবি প্রসঙ্গে পরিচালক মোহিত সুরি আবেগঘন এক বিবৃতিতে বলেন, ‘আমার কাছে সব সময়ই মূল বিষয় হলো প্রেমের গল্প। ভালোবাসা গভীর হওয়া উচিত, আর সে কারণেই একজন গল্পকার হিসেবে আমি এমন গল্পই বলার চেষ্টা করি। হয়তো এই সবকিছু আগে থেকেই লেখা ছিল।

‘আমরা আবার একত্রিত হয়েছি, কিন্তু এক নতুন সৃজনশীল খিদে নিয়ে। এবার নিজেকে একজন নবাগত মনে হচ্ছে, তাই আমি একই সাথে উত্তেজিত এবং উদ্বিগ্ন। আশা করি আমার সুর আবারও মানুষের হৃদয় ছুঁয়ে যাবে।’

যশ রাজ ফিল্মসের সিইও অক্ষয় বিধানি বলেন, ‘মোহিতের সঙ্গে কাজ করা মানে শুধু সিনেমা বানানো নয়, এটি একটি অনুভূতিকে তুলে ধরার চেষ্টা। ‘সাইয়ারা’ ছিল এমনই একটি মুহূর্ত যা আমি সব সময় অনুভব করি। এখন যেহেতু আমরা আবার একসঙ্গে কাজ করছি, আমরা আরও বেশি ভালো এবং নিরাপদ কিছু খুঁজছি। আমাদের ছবিতে আহান এবং অনীতকে পেয়ে আমরা অত্যন্ত খুশি।’

শুধু মোহিত সুরির সিনেমাতেই নয়, এই মুহূর্তে আরও একাধিক বড় প্রজেক্ট রয়েছে এই জুটির ঝুলিতে। একদিকে আহান পান্ডে চুক্তিবদ্ধ হয়েছেন আলী আব্বাস জাফরের হাই-ভোল্টেজ এক প্রজেক্টে, যেখানে তাকে দেখা যাবে এক গ্যাংস্টারের চ্যালেঞ্জিং চরিত্রে। অন্যদিকে, অনীত পাড্ডা তার অভিনয় দক্ষতার ছাপ রাখতে আসছেন ম্যাডক ফিল্মসের হরর-কমেডি ইউনিভার্সের নতুন সিনেমা ‘শক্তি শালিনী’-তে। নানা পাটেকর, বিশাল জেঠওয়া এবং বিনীত কুমার সিংয়ের মতো শক্তিমান তারকাদের সঙ্গে অনীতের এই নতুন সফর বড় পর্দায় ভিন্ন আমেজ নিয়ে আসবে বলেই ধারণা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

আজকের নামাজের সময়সূচি

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

১০

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১১

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১২

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১৩

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১৪

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১৫

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১৬

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১৭

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৮

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৯

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

২০
X