বিনোদন ডেস্ক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ০৫:০৭ পিএম
অনলাইন সংস্করণ

হরর কমেডি ইউনিভার্সে অনীত পাড্ডা

অনীত পাড্ডা । ছবি : সংগৃহীত
অনীত পাড্ডা । ছবি : সংগৃহীত

‘স্ত্রী’, ভেড়িয়া’, ‘মুঞ্জ্যা’ ও ‘থাম্মা’-এর পর এবার আসছে এমন এক ছবি, যা নাকি গোটা ম্যাডক ইউনিভার্সের মোড় ঘুরিয়ে দেবে। হ্যাঁ, বলছি আসন্ন সিনেমা ‘শক্তি-শালিনী’ নিয়ে। আর এ ছবিতেই প্রথমবারের মতো মুখ্য চরিত্রে দেখা যাবে ‘সাইয়ারা’ খ্যাত অভিনেত্রী অনীত পাড্ডাকে। প্রথমে কিয়ারা আদভানিকে নিয়ে নির্মিত হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত অনীতই জায়গা করে নেন এই বহুল প্রতীক্ষিত ছবিতে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি দীপাবলিতে মুক্তি পাওয়া ‘থাম্মা’ ছবির সঙ্গে যুক্ত হয়েছে ‘শক্তি-শালিনী’-এর ঘোষণাপত্রের ভিডিও। আর এখন অফিসিয়ালি ঘোষণা করা হয়েছে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ২০২৬ সালের ২৪ ডিসেম্বর।

‘শক্তি-শালিনী’ হচ্ছে ম্যাডক হরর কমেডি ইউনিভার্সের ষষ্ঠ অধ্যায়, যা শুরু হয়েছিল ‘স্ত্রী’ (২০১৮) দিয়ে। এরপর ধারাবাহিকভাবে এসেছে ‘ভেড়িয়া’ (২০২২), ‘মুঞ্জ্যা’ (২০২৪), ‘স্ত্রী ২’ (২০২৪) এবং সর্বশেষ ‘থাম্মা’। ম্যাডকের প্রতিটি সিনেমাই ভয়-হাসির মহাবিশ্বকে বিস্তৃত করেছে।

তবে সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো ২০২৬ সালে ৩টি বড় সিনেমা আসছে এই ইউনিভার্স থেকে। সেগুলো হলো, ‘শক্তি-শালিনী’, ‘চামুন্ডা’ ও ‘ভেড়িয়া ২’।

এরপর ২০২৭-এ মুক্তি পাবে ‘স্ত্রী ৩’। আর ২০২৮ সালে ৩টি দানবীয় ছবি ‘মহামুঞ্জ্যা’, ‘পেহলা মহাযুদ্ধ’ ও ‘দুসরা মহাযুদ্ধ’ এর মাধ্যমে সমাপ্ত হবে এই ফ্র্যাঞ্চাইজি।

জানা যায়, এই ইউনিভার্সে ইতোমধ্যেই যুক্ত হয়েছেন শ্রদ্ধা কাপুর, রাজকুমার রাও, আয়ুষ্মান খুরানা, রাশমিকা মান্দানা, বরুণ ধাওয়ান, অনীত পাড্ডা ও অক্ষয় কুমার। এছাড়া আসন্ন কিস্তিগুলোতে আরও বেশ কিছু শীর্ষ তারকার নাম ঘোষণা করা হবে।

তবে বলিউড মহলে এখন গুঞ্জন চলছে, ‘শক্তি-শালিনী’ হতে পারে ভারতের নিজস্ব মার্ভেল ধাঁচের সিনেমাটিক বিপ্লবের কেন্দ্রবিন্দু। কারণ ম্যাডকের প্রতিটি সিনেমা খুলে দিচ্ছে নতুন পৌরাণিক অধ্যায়, আর দর্শকরা অপেক্ষায় থাকে সেই বহুচিত্র ক্রসওভার চলচ্চিত্রের, যা বলিউড ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত গড়তে চলেছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১০

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১১

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১২

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৩

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৪

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৫

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৬

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৭

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

১৮

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

১৯

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

২০
X