বিনোদন ডেস্ক
প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ০৯:০৯ পিএম
অনলাইন সংস্করণ

সাইয়ারা বদলে দিল অনীতের জীবন

অনীত পাড্ডা ও সাইয়ারা সিনেমার পোস্টার। ছবি - সংগৃহীত
অনীত পাড্ডা ও সাইয়ারা সিনেমার পোস্টার। ছবি - সংগৃহীত

অনীত পাড্ডা অভিনীত সিনেমা ‘সাইয়ারা’। এটি ২০২৫ সালের আলোচিত সিনেমাগুলোর একটি। এতে সাবলীল অভিনয় করে অনীত সমালোচকদের নজর কাড়েন। আইএমডিবির ২০২৫ সালের জনপ্রিয় ভারতীয় তারকাদের তালিকাতেও উঠে আসে তার নাম। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের যাত্রা, সাফল্য ও হঠাৎ পাওয়া তারকাখ্যাতি নিয়ে খোলামেলা কথা বলেছেন এই তরুণ অভিনেত্রী। সাক্ষাৎকারে অনীত জানান, ‘সাইয়ারা’ মুক্তির পর আমূল বদলে যায় তার জীবন। সাধারণ এক তরুণী থেকে হয়ে ওঠেন লাখো দর্শকের পরিচিত মুখ। তাই অনীতার কাছে ‘সাইয়ারা’ কেবল একটি সিনেমাই নয়; বরং পরিচয় বদলে দেওয়া এক গুরুত্বপূর্ণ মোড়। অমৃতসর থেকে স্বপ্ন নিয়ে মুম্বাইয়ে পাড়ি জমানো এই তরুণী এখন যেন স্বপ্নের জগতের পাকা বাসিন্দা। সিনেমার সাফল্যের পর যেখানে যাচ্ছেন, সেখানেই তাকে ঘিরে ভক্ত ও পাপারাজ্জিদের ভিড়।

তবে সাফল্যের সঙ্গে সঙ্গে কঠিন বাস্তবের মুখোমুখিও তাকে হতে হয়েছে। হঠাৎ অসংখ্য মানুষের মতামত ও সমালোচনার মুখে পড়তে হয়েছে। এই নবাগত অভিনেত্রী স্বীকার করেন, ‘মানসিকভাবে এটা আমার জন্য খুব কঠিন ছিল। হঠাৎ এত মানুষ আমার সম্পর্কে মতামত দিতে শুরু করলে তার প্রভাব আমার মনে পড়েছিল।’ তিনি আরও বলেন, ‘আমি ধীরে ধীরে শিখেছি, যা আমার নিয়ন্ত্রণে নেই, সেখান থেকে কীভাবে দূরে থাকতে হয়। কারণ, আমি জানি, আমি কে।’

স্টারডমের ঝলকানির মধ্যেও নিজেকে ধরে রাখাই এখন অনীতের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি বলেন, ‘আমি এমন কাজ করতে চাই, যার ভেতরে হৃদয় থাকবে। আমি এমন চরিত্র বেছে নিতে চাই, যার মধ্যে জাদু আছে। আমি নিজের ভেতরের এমন এক অংশকে আবিষ্কার করতে চাই, যার সঙ্গে এখনো আমার দেখা হয়নি।’

কালবেলা/আরডা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

১০

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১১

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

১২

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

১৩

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

১৪

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৫

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

১৬

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

১৭

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

১৮

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১৯

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

২০
X