বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ০৩:২৭ পিএম
অনলাইন সংস্করণ

নতুন লুকে আহান

আহান পান্ডে। ছবি : সংগৃহীত
আহান পান্ডে। ছবি : সংগৃহীত

‘কৃষ কাপুর’ চরিত্রের মাধ্যমে পর্দায় আবির্ভাব ঘটিয়েই বলিউডে ঝড় তুলেছিলেন ‘সাইয়ারা’ খ্যাত অভিনেতা আহান পান্ডে। তবে ‘সাইয়ারা’র সাফল্যে তিনি যেমন পেয়েছেন খ্যাতির শীর্ষ ছোঁয়া, তেমনি তাতেই থেমে নেই তার পথচলা। নতুন চ্যালেঞ্জ, নতুন চরিত্র, আর আরও গভীর অভিনয়ের খোঁজেই এখন ছুটছেন ২৭ বছরের এই উঠতি নায়ক।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, নিজেকে নতুন করে ভাঙছেন আহান, এবার শুরু করলেন নতুন প্রস্তুতি। ‘কৃষ কাপুর’-কে যে তিনি পিছনে ফেলে অনেকটা এগিয়ে এসেছেন, আহানের নতুন লুক তারই প্রমাণ।

সম্প্রতি অভিনেতা নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন। ছোট করে কাটা চুল, স্বল্প দাড়ি ও পরনে লেদার জ্যাকেটে একেবারে অন্যরকম লুকে ধরা দিয়েছেন তিনি। ক্যাপশনে শুধু লিখেছেন, ‘এটা একটা কাট।’ উল্লেখ্য, সম্প্রতি যশরাজ ফিল্মসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন আহান। তাকে দেখা যাবে পরিচালক আলী আব্বাস জাফরের পরবর্তী ছবিতে। মূলত গুপ্তচরবৃত্তিসংক্রান্ত অ্যাকশনধর্মী ছবি বানানোর জন্য পরিচিত এই পরিচালক।

সালমান খানকে নিয়ে তার ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজি বলিউড বক্স-অফিসে দারুণ হিট। তাই জল্পনা, আলী আব্বাসের ছবিতে আহানকেও দেখা যাবে একেবারে অ্যাকশনধর্মী এক নতুন অবতারে। ছবিতে তার বিপরীতে থাকছেন অভিনেত্রী শর্বরী ওয়াগ।

আগামী বছর থেকে শুরু হবে এই ছবির শুটিং। ‘সাইয়ারা’ ছবিতে অনীত পাড্ডার সঙ্গে আহানের রোম্যান্টিক রসায়ন এখনো দর্শকের মাঝে রয়েছে । এবার শর্বরী ও আহানের নতুন জুটি পর্দায় কতটা দাগ কাটতে পারে, সেটাই এখন দেখার বিষয়।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

১০

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১১

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১২

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৬

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৭

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৮

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৯

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

২০
X