রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ০১:২৯ পিএম
আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ০১:৪০ পিএম
অনলাইন সংস্করণ

কার্তিক-শ্রীলীলার সিনেমা মুক্তি নিয়ে অনিশ্চয়তা

কার্তিক আরিয়ান ও শ্রীলীলা। ছবি : সংগৃহীত
কার্তিক আরিয়ান ও শ্রীলীলা। ছবি : সংগৃহীত

বলিউডে নতুন এক প্রেমের আবহ তৈরি করতে পর্দায় আসার কথা ছিল কার্তিক আরিয়ান এবং দক্ষিণী সেনসেশন শ্রীলীলার। পরিচালক অনুরাগ বসুর এই রোমান্টিক মিউজিক্যাল ড্রামা নিয়ে যখন উত্তেজনার পারদ তুঙ্গে, ঠিক তখনই এক সাক্ষাৎকারে সিনেমাটির বর্তমান অবস্থা নিয়ে এক বড় টুইস্ট দিলেন খোদ পরিচালক। এতদিন যে খবরটি ভক্তদের আশ্বস্ত করছিল, সেই খবরকে গুজব বলে উড়িয়ে দিলেন তিনি।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, গত বছর ছবিটির প্রোমো প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে এটি নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়। কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক এই ছবির বর্তমান অবস্থা ও মুক্তির পরিকল্পনা নিয়ে মুখ খুলেছেন।

ছবিটির শুটিং প্রায় শেষ হয়ে এসেছে বলে যে খবর ছড়িয়েছিল, তা সরাসরি গুজব বলে আখ্যায়িত করেছেন অনুরাগ বসু। তিনি জানান, সিনেমাটির মাত্র ৪৫ দিনের শুটিং হয়েছে এবং এখনও অনেক কাজ বাকি। ২০২৫ সালের ডিসেম্বরে ছবিটি মুক্তি পাওয়ার কথা থাকলেও শুটিং বিলম্বিত হওয়ায় মুক্তির তারিখ পিছিয়ে যেতে পারে।

টি-সিরিজের প্রযোজনায় নির্মিত এই নাম ঠিক না হওয়া সিনেমাটির গান নিয়ে দর্শকদের বাড়তি প্রত্যাশা রয়েছে। কারণ, ছবিটির মিউজিক করছেন জনপ্রিয় সুরকার প্রীতম।

অনুরাগ বসু আরও জানান, কার্তিক ও শ্রীলীলার এই প্রজেক্টটি শেষ করার পরেই তিনি তার স্বপ্নের প্রজেক্ট ‘কিশোর কুমার বায়োপিক’-এর কাজ শুরু করবেন। আপাতত তার সবটুকু মনোযোগ কার্তিক আরিয়ানের এই রোমান্টিক সিনেমাটিকে ঘিরেই।

উল্লেখ্য, অনুরাগ বসুর সর্বশেষ পরিচালিত চলচ্চিত্র ছিল ‘মেট্রো ইন দিনো’, যেখানে অনুপম খের, নীনা গুপ্তা, কঙ্কনা সেন শর্মা, পঙ্কজ ত্রিপাঠী, আদিত্য রায় কাপুর, সারা আলি খান, আলী ফজল এবং ফাতিমা সানা শেখের মতো একঝাঁক তারকা অভিনয় করেছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১০

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১১

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১২

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৪

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৫

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৬

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৭

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৮

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৯

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

২০
X