বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ০১:৪৬ পিএম
আপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ০২:০৩ পিএম
অনলাইন সংস্করণ

আমি সবসময় কাজে ফিরতে চেয়েছিলাম : নেহা ধুপিয়া

নেহা ধুপিয়া। ছবি : সংগৃহীত
নেহা ধুপিয়া। ছবি : সংগৃহীত

বলিউডের চিরাচরিত প্রথা ভেঙে যখন এক লড়াকু মা ক্যামেরার সামনে দাঁড়ালেন, স্তম্ভিত হয়ে গিয়েছিল গোটা বি-টাউন। অন্তঃসত্ত্বা অবস্থায় যেখানে বিশ্রামে থাকা দরকার, সেখানে সমস্ত শারীরিক চ্যালেঞ্জকে বুড়ো আঙুল দেখিয়ে শুটিং ফ্লোর কাঁপিয়েছিলেন বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া। সম্প্রতি পরিণীতি চোপড়ার পডকাস্টে সেই রুদ্ধশ্বাস অভিজ্ঞতার কথা বললেন এই অভিনেত্রী। জানালেন, কীভাবে মাতৃত্বের প্রতিটি মুহূর্তকে অভিনয়ের নেশায় একাকার করে দিয়েছিলেন এই সুন্দরী।

প্রকাশিত সেই পডকাস্টে নেহা বলেন, ‘আমি সবসময় কাজে ফিরতে চেয়েছিলাম। আমার গর্ভাবস্থার সাড়ে আট মাস পর্যন্ত আমি শুটিং করেছি। এমনকি যশরাজ স্টুডিওতে কাজ করার সময় আমার সারা শরীরে পরিবর্তন শুরু হয়েছিল।’ তিনি আরও বলেন, ‘মা হওয়ার পরেও যেন একজন নারী নিজের ইচ্ছেমতো সব কাজ চালিয়ে যেতে পারে। জীবন থেকে খুব বেশি কিছু বদলে যাওয়া কাম্য নয়।’

জানা যায়, নিজের দ্বিতীয় গর্ভাবস্থার সময় ‘এ থার্সডে’ সিনেমায় অভিনয় করেছিলেন নেহা। তবে অবাক করার বিষয় হলো, সেই ছবিতেও তিনি একজন অন্তঃসত্ত্বা পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেন। ফলে পর্দার চরিত্র আর তার বাস্তবের শারীরিক অবস্থা মিলেমিশে এক হয়ে গিয়েছিল।

উল্লেখ্য, ২০১৮ সালের ১০ মে অভিনেতা অঙ্গদ বেদীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন নেহা ধুপিয়া। দিল্লির একটি গুরুদ্বারে ঘরোয়া আয়োজনে তাদের বিয়ে সম্পন্ন হয়। একই বছরের নভেম্বরে প্রথম সন্তান মেহর ধুপিয়া বেদীর জন্ম হয়। পরবর্তীতে ২০২১ সালে এই দম্পতির ঘর আলো করে আসে পুত্রসন্তান গুরিক সিংহ ধুপিয়া বেদী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১০

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১১

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১২

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৪

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৭

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৮

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৯

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

২০
X