বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ১০:০৫ এএম
অনলাইন সংস্করণ

বিয়ের আগে মা হওয়া নিয়ে গর্ববোধ করেন নেহা ধুপিয়া

অভিনেত্রী নেহা ধুপিয়া। ছবি: সংগৃহীত
অভিনেত্রী নেহা ধুপিয়া। ছবি: সংগৃহীত

আবারও আলোচনায় বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া। সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমে তিনি জানিয়েছেন, অভিনেতা অঙ্গদ বেদির সঙ্গে বিয়ের মাত্র ছয় মাসের মধ্যেই প্রথম সন্তানের জন্ম দেওয়ায় কীভাবে সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল তাকে।

সাক্ষাৎকারে নেহা বলেন, ‘আমি অঙ্গদকে বিয়ে করি, আর ছয় মাস পর আমাদের মেয়ে মেহরের জন্ম হয়। কিন্তু আমাদের বিয়েকে ঘিরে সবার বড় আলাপ ছিল—‘ছয় মাসে বাচ্চা এলো কীভাবে?’

অভিনেত্রী নেহা ধুপিয়া। ছবি: সংগৃহীত

নেহার দাবি, এখনো তিনি প্রায়ই সেই সমালোচনার মুখে পড়েন। এমনকি তাকে নিয়েও গুঞ্জন ওঠে, যখনই বিয়ের আগে গর্ভধারণ প্রসঙ্গ উঠে আসে। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আজও দেখি, নারী অভিনেত্রীদের নিয়ে গল্প আর ট্যাগ বানানো হয়। আমার নামও সেই তালিকায় থাকে। অন্তত আমি নীনা গুপ্তা আর আলিয়া ভাটের মতো তারকাদের সঙ্গে এক তালিকায় আছি। তবে সত্যিই, এটা হাস্যকর।’

আলিয়া ভাট ২০২২ সালের এপ্রিলে রণবীর কাপুরকে বিয়ে করার মাত্র দুই মাস পরই গর্ভাবস্থার ঘোষণা দেন। সে সময় জল্পনা ছড়িয়েছিল, আলিয়া বিয়ের আগেই অন্তঃসত্ত্বা ছিলেন। এই প্রসঙ্গেই নেহা আলিয়ার নাম টেনে আনেন।

নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদি। ছবি সংগৃহীত

এ ছাড়া সমালোচনার সেই অভিজ্ঞতাই নেহাকে অনুপ্রাণিত করেছে ‘ফ্রিডম টু ফিড’-এর উদ্যোগ নিতে। এর মাধ্যমে তিনি মাতৃত্ব, বুকের দুধ খাওয়ানো এবং নতুন মায়েদের নানা চ্যালেঞ্জ নিয়ে খোলামেলা আলোচনা স্বাভাবিক করার চেষ্টা করছেন।

এ সময় নেহা আরও জানান নীনা গুপ্তা ও আলিয়া ভাটের মতো অভিনেত্রীর সঙ্গে এক তালিকায় থাকতে পেরে গর্ববোধ করেন তিনি। তার মতে,‘কে কখন বিয়ে করবেন, সন্তানধারণ করবেন, সেটা অন্য কেউ বলে দিতে পারে না। গর্ভাবস্থা এক অসাধারণ অনুভূতি। সেটাই যথেষ্ট।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১০

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১২

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১৩

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১৪

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

১৫

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১৬

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

১৭

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

১৮

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

১৯

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

২০
X