বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৩, ০২:০১ পিএম
অনলাইন সংস্করণ

বাবা পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন, জানেন না শাহরুখকন্যা সুহানা

সুহানা খান। ছবি : সংগৃহীত
সুহানা খান। ছবি : সংগৃহীত

‘দ্য আর্চিস’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে শাহরুখ খানের মেয়ে সুহানা খানের। জয়া আখতার পরিচালিত এই চলচ্চিত্রে তার অভিনয় অনেকেরই পছন্দ হয়েছে; কেউ করেছেন নিন্দা। এবার সুহানাকে নিয়ে প্রকাশ্যেই ঠাট্টা করলেন বলিউড শাহেন শাহ অমিতাভ বচ্চন।

সম্প্রতি সিনেমাটির প্রচারে সদলবলে কৌন বনেগা ক্রোড়পতি (কেবিসি)-তে হাজির হয়েছিলেন আর্চিস সদস্যরা। পরিচালক জয়া আখতারের পাশাপাশি ছিলেন সুহানা খান, বেদাঙ্গ রায়না, খুশি কাপুর ও অগ্যস্ত নন্দারা। সেখানে অমিতাভ বচ্চনের প্রশ্নের মুখে পড়ে রীতিমতো নাজেহাল হন সুহানা। এমনকি নিজের বাবা শাহরুখ খানের বিষয়ে একটি প্রশ্নের সঠিক জবাব দিতে পারেননি এই অভিনেত্রী। খবর হিন্দুস্তান টাইমস।

খেলা চলাকালীন সুহানাকে অমিতাভ জিজ্ঞাসা করেন, পদ্মশ্রী, লিজিয়ন অব অনার, ইতোয়েল ডি'ওর এবং ভলপি কাপ—এই চারটি পুরস্কারের মধ্যে কোনটি শাহরুখ খান পাননি? সুহানা উত্তর দেন—‘বাবা পদ্মশ্রী পাননি’। এই উত্তর শোনার পর হট সিটে বসে সুহানাকে কথা শুনিয়ে দেন অমিতাভ। সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। কেননা শাহরুখ খান উল্লিখিত সম্মাননাগুলোর মধ্যে শুধু ভলপি কাপ পাননি। ২০০৫ সালে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করা হয় শাহরুখকে। তাই কিছুটা রসিকতা মিশিয়েই সুহানার উদ্দেশে অমিতাভ বলেন, ‘মেয়ে তো জানেই না বাবা কোন পুরস্কার পেয়েছে, কোনটি পায়নি’। অমিতাভের কথা শুনে হেসে ওঠেন সেখানের সবাই। সুহানাও মজা হিসেবেই নিয়েছেন বিষয়টি। তবে নেটিজেনরা সুহানাকে ছেড়ে কথা বলছে না। ‘নেপোটিজম প্রোডাক্ট’ বলে তাকে কটাক্ষ করছে সোশ্যাল মিডিয়ার একাংশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

ইলিয়াস আলীর গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১০

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

১১

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

১২

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

১৩

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

১৪

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

১৫

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

১৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

১৭

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

১৮

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি

১৯

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

২০
X