বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ৩০ মে ২০২৫, ০৪:১০ পিএম
অনলাইন সংস্করণ

প্রকাশ্যে টগরের টিজার (ভিডিও)

প্রকাশ্যে টগরের টিজার (ভিডিও)

আলোক হাসান পরিচালিত ও এআর মুভি নেটওয়ার্ক প্রযোজিত ‘টগর’-এর টিজার প্রকাশের পর থেকেই আলোচনার কেন্দ্রে। মাত্র এক মিনিটের এই টিজারেই ধরা দিয়েছে প্রেম, সংগ্রাম, সম্পর্কের জটিলতা, জীবনের টানাপোড়েন, রাজনীতি এবং প্রতিশোধের রূপরেখা।

শুরুতেই সংলাপ “জয়িতা কোনো রক্ষিতা নয়, জয়িতা আমার বউ” দর্শকদের আবেগে ঝাঁকুনি দিয়েছে। এতে বোঝা যায়, টগর কোনো একক চরিত্রের গল্প নয়, বরং বহুস্তর বিশিষ্ট কাহিনি। পূজা চেরী অভিনীত জয়িতা চরিত্রটি যেমন চোখে লেগে থাকে, তেমনি সুমন আনোয়ার, আজাদ আবুল কালাম ও রোজি সিদ্দিকীর সংক্ষিপ্ত ঝলকেও বোঝা যায়, তাদের উপস্থিতি গল্পে গুরুত্বপূর্ণ।

ভাইরাল হওয়ার মতো আরেকটি সংলাপ “আচ্ছা টগর, আমগো বাপ না নাই ক্যান?” “কারণ আমরা ... বাচ্চা।” গভীর শ্রেণিচেতনামূলক বাস্তবতা তুলে ধরে। টিজারের ব্যাকগ্রাউন্ড মিউজিক ও সংলাপের ফলি নিখুঁত, যা আবহ তৈরিতে বড় ভূমিকা রেখেছে। এটি নিছক একটি অ্যাকশন বাণিজ্যিক ছবি নয়, বরং গল্পনির্ভর একটি কনটেন্ট-ড্রিভেন সিনেমার ইঙ্গিত দিয়েছে টিজারটি। সিনেমাটি প্রযোজনা করেছেন রণক ইকরাম।

পরিবেশনা করছে এআর মুভি নেটওয়ার্ক। সিনেমাটি ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে সারা দেশে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মায় ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার

রাজনীতি নিষিদ্ধ যবিপ্রবিতে ছাত্রলীগের আহ্বায়ক কমিটি, সদস্যদের কারও নেই ছাত্রত্ব

তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান 

প্রিমিয়ার লিগের ক্লাবে বাংলাদেশি বংশোদ্ভূত আরেক ফুটবলারের অভিষেক

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৩৫

রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

শাহজালাল বিমানবন্দর এলাকায় আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

বিলাসবহুল গাড়িতে পাওয়া গেল কোটি টাকার গাঁজা

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত ভারতের প্রাচীন বৌদ্ধ স্থান সারনাথ

পরিচয় মিলল চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া নিখোঁজ সেই নারীর 

১০

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র, সম্পাদক শুভাশীষ কুমার

১১

রাওয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

১২

রিয়ালে এক পা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকার!

১৩

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা গুলিবিদ্ধ 

১৪

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

১৫

মেসি আর্জেন্টিনার নন! রক্তে ব্রাজিলের ছোঁয়া, গবেষণায় বেরিয়ে এলো পারিবারিক ইতিহাসের এক অজানা অধ্যায়

১৬

গোপনে কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

১৭

মৌলভীবাজারে দায়ের কোপে নারীর পা বিচ্ছিন্ন

১৮

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নারী নিখোঁজ

১৯

ঈশানের প্রত্যাবর্তন আর তিলকের তাণ্ডবে নতুন রেকর্ড ভারতের

২০
X