বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১২ জুন ২০২৫, ০৯:১১ পিএম
অনলাইন সংস্করণ

‘ইনসাফ’র মতো সিনেমা আগে করিনি : রাজ

শরিফুল রাজ। ছবি : সংগৃহীত
শরিফুল রাজ। ছবি : সংগৃহীত

নতুন সিনেমা ‘ইনসাফ’ নিয়ে বেশ আত্মবিশ্বাসী চিত্রনায়ক শরিফুল রাজ। সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহ এবং হলে উপস্থিতি দেখে বেশ উচ্ছ্বসিত এই অভিনেতা। তার ভাষায়, ‘এই ছবির মতো অভিজ্ঞতা আগে হয়নি।’

রাজ বলেন, ‘পরান’-এর সময়ও আমরা লিমিটেড হলে মুক্তি পেয়েছিলাম। তখন ধীরে ধীরে দর্শক বাড়ছিল। এবার ‘ইনসাফ’ নিয়েও সেই একই রকম রেসপন্স পাচ্ছি। মানুষ সিনেমাটা দেখছে, পছন্দ করছে এবং সেটা নিয়ে কথা বলছে। আমার মনে হয়, সিনেমাটা কন্টিনিউয়াসলি চললে ভালো কিছু হবে।

তিনি পরিচালক সঞ্জয় সমাজদার-এর ভূয়সী প্রশংসা করে বলেন, ‘এই সিনেমার কৃতিত্ব আমার না, পুরো টিমের। বিশেষ করে আমাদের পরিচালক দাদার। তিনি অনেক ট্যালেন্টেড। এমন নির্মাতাদের আরও সুযোগ দেওয়া উচিত।’

‘ইনসাফ’-এ নিজের চরিত্র প্রসঙ্গে রাজ বলেন, ‘এই ধরনের অ্যাকশনধর্মী সিনেমায় আগে কখনো কাজ করিনি। এটা আমার জন্য একদম নতুন অভিজ্ঞতা। দর্শক এবার আমাকে নতুন এক রূপে দেখবে।’

সিনেমার প্রচারণা নিয়েও কথা বলেন রাজ। বলেন, ‘প্রমোশনে আমাদের আরও সক্রিয় হওয়া দরকার। মানুষ সিনেমাটা পছন্দ করছে, ভালো লাগার জায়গাটা আরও ছড়িয়ে দেওয়া উচিত। এতে করে আরও বেশি দর্শক হলে আসবে।’

শেষে তিনি বলেন, ‘আমি সিনেমা ছাড়া কিছু ভাবি না। সিনেমা করলে ভালো লাগে, আর মানুষ যদি সেটা ভালোবেসে গ্রহণ করে— সেটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কী সর্বাত্মক যুদ্ধে জড়াবে

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১০

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১২

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১৩

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১৪

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

১৫

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

১৬

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

১৭

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

১৮

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

১৯

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

২০
X