বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুন ২০২৫, ১২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

ইকবালের প্রতিবাদ 

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক এমডি ইকবাল। বছরজুড়েই নানা মন্তব্য করে আলোচনায় থাকেন তিনি। ইকবালের কথা মানেই ভাইরাল।

চলচ্চিত্রে যে কোনো আয়োজনে সরব উপস্থিতি তার। ছিলেন বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের সাধারণ সম্পাদকও। শাকিব খানের শুটার, পাসওয়ার্ড ছবির প্রযোজকও তিনি।

এবারের ঈদে ইকবাল পরিচালিত বা প্রযোজিত কোনো সিনেমা মুক্তি পায়নি। তবে ঈদের সিনেমা প্রেক্ষাগৃহে উপভোগ করেছেন তিনি। সিনেমা দেখে শাকিব খানের তাণ্ডবকে সিনেমা মনে হয়নি বলে মন্তব্য করেছেন। এগিয়ে রেখেছেন শরিফুল রাজের ইনসাফ চলচ্চিত্রটিকে।

কথা প্রসঙ্গে ইকবাল বলেছেন, তাণ্ডব সিনেমায় সাবিলা নূরকে দেখে তার নায়িকাই মনে হয়নি।

এদিকে একটি মন্তব্য ইকবালের বলে ছড়িয়ে পড়েছে। সেটি হলো নাটকের শিল্পীদের বেডরুমে পছন্দ করি, সিনেমা হলে না।

বিষয়টি নিয়ে এই প্রযোজক বলেন, আমার ফেক আইডি থেকে হয়তো কেউ এমন পোস্ট করেছে। আমি এমন মন্তব্য কোথাও করিনি। ইকবাল বলেন, আমি সব সময় শিল্পীকে সম্মান করি। আমার আইডি ভেরিফাই না। যে আইডি থেকে করছে। সে আইডির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিন এবং আমি আইনগত ব্যবস্থা নেব।

তিনি কালবেলাকে বলেন, কারা এ ধরনের অপপ্রচার করছে আমি জানি। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। নাটক ও সিনেমা যে যেখানেই কাজ করুক সবাই শিল্পী। আমার নিজের সিনেমাতেও আমি নাটক করে এমন অনেক শিল্পী নিয়ে কাজ করিয়েছি। যারা বিভ্রান্তি ছড়াচ্ছেন তাদের আইনের আওতায় আনা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১০

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১১

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১২

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৩

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৪

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৫

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৬

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১৭

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১৮

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৯

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

২০
X