বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুন ২০২৫, ০৪:৩২ পিএম
আপডেট : ১৯ জুন ২০২৫, ০৪:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

দেখতে পাচ্ছি দর্শক কী কী খায় : আফসানা মিমি

আফসানা মিমি। ছবি : সংগৃহীত
আফসানা মিমি। ছবি : সংগৃহীত

দর্শকের হৃদয়ে এক সময় রাজত্ব করা জনপ্রিয় অভিনেত্রী আফসানা মিমি আবারও আলোচনার কেন্দ্রে। নাটকে সাবলীল অভিনয়ের জাদুতে যিনি এক সময় হয়ে উঠেছিলেন ঘরোয়া বিনোদনের অবিচ্ছেদ্য অংশ, সেই মিমি এবার ফিরেছেন বড় পর্দায়, ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘উৎসব’ সিনেমায় অভিনয় করে। সময় বদলেছে, মাধ্যম বদলেছে, কিন্তু মিমির সেই অনবদ্য উপস্থিতি আজও তেমনই আবেগঘন, মুগ্ধকর, যেমনটা ছিল নব্বইয়ের নাট্যজগতে।

চলচ্চিত্রটির প্রেসমিট অনুষ্ঠানে কালবেলার এক সাক্ষাৎকারে ‘উৎসব’-এ অভিনয়ের অভিজ্ঞতার কথা জানিয়েছেন এ অভিনেত্রী।

মিমি বলেন, উৎসব সিনেমা এবার প্রমাণ করতে পারল, এ রকম সিনেমা দেখার জন্য আমরা মুখিয়ে থাকি। আমরা সবসময় বলি দর্শক এটা খায়, ওটা খায় না। এখন আমরা তো দেখতে পাচ্ছি দর্শক আসলে কী কী খায়। তাই সবরকমই থাকুক না দর্শকদের পাতে। তারাই সিদ্ধান্ত নেবেন কোনটা দেখবেন আর কোনটা দেখবেন না।

অভিনেত্রী আরও বলেন, আমি দুইবার একা একা সিনেমাটি দেখেছেন। ছবি দেখে আমি তো ভূতেদের প্রেমে পড়ে গেছি। একটা ভূত অপি এবং আরেকটা ভূত চঞ্চল যারা আমার পাশেই আছেন। আজ জয়াকে খুব মিস করছি। তবে আমি খুব খুশি সাদিয়া ও সৌম্য’র অভিনয় দেখে। ওদের কেমিস্ট্রিটা এত সুন্দর স্ক্রিনে ফুটে উঠেছে সেটা বলে বোঝানো যাবে না।

তানিম নূরের পরিচালনায় নির্মিত এ চলচ্চিত্রটিতে আফসানা মিমি জেসমিন চরিত্রে অভিনয় করেছেন। আরও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন, জয়া আহসান, জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মানসহ অনেকে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

আজকের নামাজের সময়সূচি

১০

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১১

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১২

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৩

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৪

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

১৫

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

১৬

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

১৭

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

১৮

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

১৯

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

২০
X