সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ০৮:১২ পিএম
অনলাইন সংস্করণ

গুণী অভিনেত্রী জাহানারা ভূঁইয়ার ইন্তেকাল

জাহানারা ভূঁইয়া। ছবি : সংগৃহীত
জাহানারা ভূঁইয়া। ছবি : সংগৃহীত

গুণী অভিনেত্রী ও নির্মাতা জাহানারা ভূঁইয়া আর নেই। বাংলাদেশ সময় সোমবার সন্ধ্যা ৬টার দিকে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৬৮ বছর। বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট ভাই মঞ্জুর এলাহী।

দীর্ঘদিন ধরে তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। ডায়াবেটিসের কারণে তার দুটি কিডনিই অচল হয়ে যায়। গত ১৬ মাস ধরে লেক রিজ কেয়ার সেন্টারে চিকিৎসাধীন ছিলেন তিনি। সপ্তাহে তিন দিন ডায়ালাইসিস চললেও শেষ পর্যন্ত আর সুস্থ হয়ে উঠতে পারেননি এই অভিনেত্রী।

সত্তর ও আশির দশকে চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি তিনি গীতিকার, নির্মাতা ও প্রযোজক হিসেবেও পরিচিত ছিলেন। চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন গীতিকার হিসেবে। স্বামী, মুক্তিযোদ্ধা ও চলচ্চিত্র পরিচালক সিরাজুল ইসলাম ভূঁইয়ার ‘নিমাই সন্ন্যাসী’ ছবিতে প্রথম গান লেখেন তিনি। আশির দশকে ‘সৎ মা’ ছবিতে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান চরিত্রাভিনেত্রী হিসেবে।

এরপর তিন শতাধিক ছবিতে অভিনয় করেন। পরিচালনা করেছেন বেশ কয়েকটি চলচ্চিত্রও। ‘সিঁদুর নিওনা মুছে’ তার পরিচালিত উল্লেখযোগ্য ছবি।

অভিনেত্রী হিসেবে সাফল্যের পাশাপাশি তিনি নির্মাণ ও গীত রচনায়ও রেখেছেন অবদান। তার মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১০

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১১

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১২

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৩

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৪

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৫

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৬

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৭

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৮

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৯

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

২০
X