মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ১২:৫২ পিএম
অনলাইন সংস্করণ

সাকিবের সেই চলচ্চিত্র নিয়ে মুখ খুললেন মেঘলা মুক্তা

সাকিব আল হাসান ও মেঘলা মুক্তা। ছবি : সংগৃহীত
সাকিব আল হাসান ও মেঘলা মুক্তা। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান প্রায় ১২ বছর আগে ‘সবকিছু পেছনে ফেলে’ নামের একটি চলচ্চিত্রে অতিথি চরিত্রে অভিনয় করেছিলেন। ২০১২ সালে কক্সবাজারে শুরু হয় ছবিটির শুটিং। পরিকল্পনা ছিল—টানা ১০ দিন সাকিবের শুটিং হবে। কিন্তু শুটিংয়ের মাঝপথেই ঘটেছিল অঘটন।

পরিচালক রাজিবুল হোসেন জানান, হঠাৎই সাকিব জানিয়ে দেন তিনি আর শুটিং করবেন না। এরপর বারবার অনুরোধ করেও তাকে রাজি করানো সম্ভব হয়নি। বাধ্য হয়ে থেমে যায় সিনেমার কাজ।

সম্প্রতি এই পুরোনো ঘটনার খবর আবারও সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াতে শুরু করলে শুরু হয় নতুন বিতর্ক। কেউ বলছেন, সাকিব চলচ্চিত্রে নয়—একটি বিজ্ঞাপনের শুটিং করেছিলেন। অন্যদিকে কেউ দাবি করছেন, এটি ছিল পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের অংশ।

এই সিনেমায় অভিনয় করেছিলেন অভিনেত্রী মেঘলা মুক্তা। গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি বুঝলাম না এত বছর পর এই প্রসঙ্গ কেন উঠছে! তখন তো কেউ কিছু বলেনি। আর সাকিব আল হাসানের সঙ্গে পরিচালকের বিজ্ঞাপনের চুক্তি হয়েছিল নাকি সিনেমার—এটা আমাদের জানানো হয়নি।’

তিনি আরও বলেন, ‘আমরা সবাই জানতাম এটা একটা চলচ্চিত্র। সেই অনুযায়ী প্রস্তুতি নিয়েছিলাম। সাকিব ভাই আমাদের সঙ্গে শুটিং করেছিলেন, এমনকি একটি গানের শুটিংও হয়েছিল কক্সবাজারে। পরে হঠাৎ করেই কাজ বন্ধ হয়ে যায়—কেন, সেটা জানি না।’

পরিচালক রাজিবুল হোসেনও এ বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন। তার ভাষায়, ‘অনেক স্বপ্ন নিয়ে সিনেমার কাজ শুরু করেছিলাম। সাকিব আল হাসান ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন, প্রফেশনাল ক্ল্যাপস্টিক দিয়েই দৃশ্য ধারণ হয়। কিন্তু পরে তিনি বিষয়টি অস্বীকার করলে প্রজেক্টটি ঝুলে যায়। এটা শুধু আমার জন্য নয়, পুরো চলচ্চিত্র শিল্পের জন্যই হতাশাজনক ছিল।’

তিনি আরও যোগ করেন, ‘আমি চাইলে সাকিবকে বাদ দিয়ে সিনেমাটি শেষ করতে পারতাম। কিন্তু আমি বিশ্বাস করি—একটি অসম্পূর্ণ সত্য দিয়ে পূর্ণ সিনেমা বানানো যায় না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১১

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১২

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৩

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৪

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৫

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৬

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৭

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৮

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৯

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

২০
X