বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ০২:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

মারা গেলেন বরেণ্য চলচ্চিত্র নির্মাতা শেখ নজরুল ইসলাম

শেখ নজরুল ইসলাম I ছবি: সংগৃহীত
শেখ নজরুল ইসলাম I ছবি: সংগৃহীত

মারা গেলেন ‘চাঁদের আলো’ খ্যাত বাংলা চলচ্চিত্রের বর্ষীয়ান নির্মাতা শেখ নজরুল ইসলাম। শনিবার (২২ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বরেণ্য নির্মাতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

শেখ নজরুল ইসলামের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন নির্মাতা গাজী মাহবুব এবং ‘চাঁদের আলো’ চলচ্চিত্রের অভিনেত্রী রুমানা ইসলাম।

গাজী মাহবুব বলেন, 'বরেণ্য চলচ্চিত্র নির্মাতা শেখ নজরুল ইসলাম আমার ওস্তাদজি। তিনি ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২২ নভেম্বর রাত ১১টা ৩০ মিনিটে মারা যান।' রবিবার (২৩ নভেম্বর) নিজ জেলা নাটোরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে বলেও জানান তিনি।

পারিবারিক সূত্র জানায়, গত ১৬ নভেম্বর দুপুরে তিনি মাইল্ড স্ট্রোকে আক্রান্ত হন। এরপর তাকে হাসপাতালে আইসিউতে নেওয়া হয়। চিকিৎসকেরা ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রাখলেও পুরোপুরি শারীরিক উন্নতি হয়নি। শনিবার রাতেই চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বরেণ্য নির্মাতা।

১৯৩৫ সালের ৭ নভেম্বর নাটোরের কালিগঞ্জ থানার পিপরুল গ্রামে জন্মগ্রহণ করেন শেখ নজরুল ইসলাম। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

এরপর জহির রায়হান ও খান আতাউর রহমানের সঙ্গে সহকারী পরিচালক হিসেবে চলচ্চিত্রে পথচলা শুরু করেন শেখ নজরুল ইসলাম। ১৯৭৪ সালে মুক্তি পায় তার পরিচালিত প্রথম সিনেমা ‘চাবুক’। দীর্ঘ ক্যারিয়ারে নির্মাণ করেছেন অসংখ্য সাড়া জাগানো চলচ্চিত্র।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১০

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১১

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১২

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৩

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৪

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৫

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৬

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৭

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৮

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৯

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

২০
X