বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০১:৫২ পিএম
অনলাইন সংস্করণ

আমি প্রেম করছি: বাঁধন

আজমেরী হক বাঁধন I ছবি: সংগৃহীত
আজমেরী হক বাঁধন I ছবি: সংগৃহীত

নীরবতার আড়াল ভেঙে হঠাৎই আলোচনার কেন্দ্রবিন্দুতে দেশের জনপ্রিয় আজমেরী হক বাঁধন। পর্দার শক্তিশালী উপস্থিতি আর স্পষ্টভাষী মন্তব্যে যিনি বরাবরই আলো ছড়ান, সেই অভিনেত্রী এবার শিরোনামে ব্যক্তিজীবনের এক গোপন অধ্যায় নিয়ে। একা থাকার অধ্যায় নাকি শেষ—প্রেম করছেন তিনি। তবে কে সেই মানুষ, যার হাত ধরে নতুন পথে হাঁটছেন বাঁধন, সে রহস্য আপাতত রেখে দিলেন নিজের কাছেই। সম্প্রতি বাঁধন একটি পডকাস্টে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বেশ খোলামেলা আলোচনা করছেন।

প্রকাশিত সেই পডকাস্টে তিনি জানান, এখন আর একা নেই তিনি, জীবনে প্রবেশ ঘটেছে নতুন মানুষের। উপস্থাপকের প্রশ্নের উত্তরে বাঁধন বলেন, ‘আমি প্রেম করছি। তবে কার সঙ্গে করছি, সেটি এখনই বলতে পারছি না—নিষেধ আছে। না হলে, সবই বলে দিতে পারতাম। কারণ, আমি ব্যক্তিজীবন নিয়ে লুকোচুরি করতে পছন্দ করি না।’

এরপর নিজের কাজ নিয়ে বাঁধন জানান, অভিনয়ে তিনি আরও বেশি মনোযোগী হতে চান। সামনে পর্দায় নিজেকে আরও ভাঙতে চান। চরিত্রনির্ভর কাজগুলোতে অভিনয়ের সুযোগ এলে নিজের সর্বোচ্চটা দিতে চান এই অভিনেত্রী।

বর্তমানে বাঁধন ব্যস্ত আছেন নতুন একটি সিনেমা নিয়ে। পরিচালক তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় তাকে দেখা যাবে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে। এর চিত্রনাট্য লিখেছেন সায়মুল ও স্বাধীন। এ ছাড়া তার অভিনীত রেজওয়ান শাহরিয়ার পরিচালিত ‘মাস্টার’ সিনেমাটি রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যাচ্ছে। সেখানে সিনেমাটি আগামী ২, ৪ ও ৭ ফেব্রুয়ারি প্রদর্শিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১০

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১১

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১২

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৩

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৪

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৫

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৬

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৭

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৮

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৯

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

২০
X