বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ০৫:২২ পিএম
অনলাইন সংস্করণ

ঈদের কনটেন্টে আলোচনায় তৌসিফের ‘চক্র ২’

‘চক্র ২’ সিরিজের দৃশ্য। ছবি - সংগৃহীত
‘চক্র ২’ সিরিজের দৃশ্য। ছবি - সংগৃহীত

এবারের ঈদুল ফিতরে ওটিটিতে মুক্তি পাওয়া অন্যতম আলোচিত সিরিজ ‘চক্র ২’। তৌসিফ মাহবুব অভিনীত এই মনস্তাত্ত্বিক রহস্যধর্মী সিরিজটি দর্শকদের মধ্যে আলোড়ন তৈরি করেছে। ২০০৭ সালে ময়মনসিংহে ঘটে যাওয়া এক পরিবারের ৯ সদস্যের রহস্যজনক আত্মহত্যার ঘটনার অনুপ্রেরণায় তৈরি এই গল্পটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে।

দর্শকদের অনেকেই বলছেন, এটি সাম্প্রতিক সময়ের সেরা থ্রিলার কাজগুলোর একটি। কেউ কেউ জানিয়েছেন, ধারাবাহিকটি দেখার পরও সেই ঘোর থেকে বের হতে পারছেন না তারা। তাদের কথায়, ‘চক্র ২ ইজ ওয়ান অব দ্য বেস্ট থ্রিলার নাউ’। বিশেষ করে যারা ডার্ক থ্রিলার গল্প পছন্দ করেন, তাদের কাছে এটি এখন ‘মাস্ট ওয়াচ’ সিরিজ।

অনেকের মতে, পুরো সিরিজ জুড়ে একাই রাজত্ব করেছেন তৌসিফ মাহবুব। পরিচালক ভিকি জাহেদের নির্মাণশৈলীও পেয়েছে আলাদা প্রশংসা। প্রতিটি পর্বে টানটান উত্তেজনা, ভয়াবহ সহিংসতা এবং অশুভ জাদুবিদ্যার অন্ধকার ধারণা দর্শকদের ইতোমধ্যেই নাড়িয়ে দিয়েছে। তবে সবকিছু ছাপিয়ে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে ‘প্রফেসর ড. হুমায়ূন’ চরিত্রটি। এই চরিত্রে তৌসিফ মাহবুবের অভিনয় দর্শকদের চমকে দিয়েছে। তার লুক, ট্রান্সফরমেশন এবং মানসিকভাবে ভেঙে পড়া একটি চরিত্রকে যেভাবে ফুটিয়ে তুলেছেন, তা প্রশংসিত হচ্ছে সর্বত্র।

দর্শকদের কথায়, এই চরিত্রে তার অভিনয় ছিল ভয়ংকর। অনেকে লিখেছেন, এমন ধূসর চরিত্রে তার অভিব্যক্তি ও গভীরতা ছিল মুগ্ধ করার মতো। তারা বলছেন, এত ভয়ঙ্কর অভিনয় কীভাবে করলেন তৌসিফ? একজন লিখেন, ‘ড. হুমায়ূন’ জাস্ট অ্যামাজিং, আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স বাই তৌসিফ। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ড. হুমায়ূন’ চরিত্রটি নিয়ে তৈরি হচ্ছে নানা রসিক ছবি, মিমস এবং কার্টুন—যা সিরিজটির জনপ্রিয়তা আরও বাড়িয়ে দিয়েছে।

ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাওয়া ‘চক্র ২’ মাত্র এক সপ্তাহেই দ্বিগুণ আয় করেছে বলে জানা গেছে। বর্তমানে প্ল্যাটফর্মটিতে সর্বোচ্চ সাবস্ক্রিপশন ও ভিউ পাওয়া সিরিজ এটি। ভিকি জাহেদ পরিচালিত ৮ পর্বের এই সিরিজে তৌসিফ ছাড়া আরও অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন, মৌসুমী মৌ, মেঘলা মুক্তা, শাহেদ আলী, নাদের খান, আরেফিন জিলানি, শাওন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

১০

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১১

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১২

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

১৩

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৪

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

১৫

পতাকা বৈঠক ব্যর্থ : শিশুসহ ১২ জন এখনো শূন্যরেখায়

১৬

যমুনা চরের পিছিয়ে পড়া মানুষের শিক্ষা বিস্তারে স্থাপিত হচ্ছে রেসিডিন্সিয়াল কলেজ 

১৭

শহীদ জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা

১৮

খেলা দেখে ফেরার পথে প্রাণ গেল যুবকের

১৯

নাঈমের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তি চায় কোয়াব

২০
X