বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৪ পিএম
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০১ পিএম
অনলাইন সংস্করণ

ভালোবাসা দিবসে শপিংয়ে ব্যস্ত দিঘী

প্রার্থনা ফারদিন দীঘি I ছবি: সংগৃহীত
প্রার্থনা ফারদিন দীঘি I ছবি: সংগৃহীত

সামনেই বিশ্ব ভালোবাসা দিবস। এই দিনটি নিয়ে ছোটবেলায় বেশ উন্মাদনা থাকলেও এখন কাজের চাপে সেই সুযোগ পান না চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। শুক্রবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে এক অনুষ্ঠানে হাজির হয়ে নিজের ছোটবেলার ভ্যালেন্টাইন স্মৃতি রোমন্থন করলেন এই গ্ল্যামার কন্যা।

দীঘি বলেন, “যখন স্কুলে পড়তাম, তখন ভ্যালেন্টাইন ডেতে বন্ধুদের কার্ড দেওয়া, ফুল দেওয়া—এসব প্রচুর হতো। খুব আনন্দ করতাম। তবে এখন যেহেতু বড় হয়ে গেছি, তাই কাজ করাটাই বেশি হয়। এবারও ভ্যালেন্টাইনে শুটিংয়ের প্ল্যান আছে। আর কাজ না থাকলে জ্যামের ভয়ে বাসাতেই থাকি।”

নায়িকা এদিন ধানমন্ডির অভিজাত এলাকায় চীনা লাইফস্টাইল ব্র্যান্ড ‘মুমুসো’র দ্বিতীয় শোরুম উদ্বোধন করতে গিয়ে এসব কথা বলেন। ফিতা কেটে জমকালো এই আয়োজনের সূচনা করেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আরাফাত রহমান।

তিনি আরও জানান, প্রিয় মানুষকে উপহার দেওয়ার মতো দারুণ সব কালেকশন রয়েছে এই শোরুমে। সে কারণে এখানে এসেছেন তিনি। পরিবারের জন্য স্কিনকেয়ার, ফ্যাশন, হোম অ্যাক্সেসরিজও কিনবেন এখান থেকে।

জাকজমকপূর্ণ এই সন্ধ্যায় আরো উপস্থিত ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং কনটেন্ট ক্রিয়েটররা। সকলেই প্রিয় মানুষের জন্য শপিংয়ে ব্যস্ত হয়ে পড়েন।

স্কিনকেয়ার হাইলাইটস,ফ্যাশন এবং হোম আনুষাঙ্গিক শিশুদের পণ্য, উপহারসহ স্টাইলিশ দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে সাজানো হয়েছে মুমুসো শোরুম। আগামীতে বিভিন্ন অভিজাত এলাকায় নতুন স্টোর আসবে বলে জানায় প্রতিষ্ঠানটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

১০

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

১১

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

১২

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

১৩

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১৪

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

১৫

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

১৬

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

১৭

রামিসা হত্যা মামলার রায় আজ

১৮

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

১৯

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

২০
X