মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৯ পিএম
অনলাইন সংস্করণ

বাবাকে হারালেন চিত্রনায়িকা মৌমিতা মৌ

বাবাকে হারালেন চিত্রনায়িকা মৌমিতা মৌ । ছবি : সংগৃহীত
বাবাকে হারালেন চিত্রনায়িকা মৌমিতা মৌ । ছবি : সংগৃহীত

দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে হার মানলেন চিত্রনায়িকা মৌমিতা মৌয়ের বাবা মো. মোশাররফ হোসেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পরিবার সূত্রে জানা গেছে, বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় মানিকগঞ্জের পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।

মৌমিতা মৌ জানান, তার বাবা ক্যানসারের শেষ স্টেজে ছিলেন। বাবার চিকিৎসার জন্য বেশ কিছুদিন ধরে অভিনয় থেকেও বিরতি নিয়েছিলেন তিনি। বাবার আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন এই অভিনেত্রী। সহকর্মী ও ভক্তরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

বাবার মৃত্যুর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এক হৃদয়স্পর্শী স্ট্যাটাস দিয়েছিলেন মৌমিতা। সেখানে তিনি লিখেছিলেন, “মাত্র ৩/৪ মাসের মধ্যে একটা রিপোর্ট সবকিছু এলোমেলো করে দিল। এখন বুঝি দায়িত্ব কী জিনিস, ধৈর্য কীভাবে ধরতে হয়। কবে তুমি আবার নাম ধরে ডাকবা? কবে তুমি আবার শাসন করবা?”

২০১৩ সালে ‘তোমারই আছি তোমারই থাকব’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় মৌমিতা মৌর। এরপর ‘তুই শুধু আমার’, ‘মাটির পরী’, ‘অন্তর্জ্বালা’ ও ‘অন্ধকার জগৎ’সহ একাধিক সিনেমায় অভিনয় করে পরিচিতি লাভ করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১০

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১১

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১২

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৩

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৪

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৫

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৬

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৭

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৮

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৯

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

২০
X