বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ০২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

নজর কাড়লেন নিশো-পূজা

আফরান নিশো ও পূজা চেরি । ছবি : সংগৃহীত
আফরান নিশো ও পূজা চেরি । ছবি : সংগৃহীত

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ঢালিউডে বইছে উৎসবের আমেজ, আর সেই উন্মাদনার পারদ আরও বাড়িয়ে দিলেন দুই জনপ্রিয় তারকা-আফরান নিশো ও পূজা চেরি। তাদের আসন্ন সিনেমা ‘দম’-এর প্রচারণায় এবার গ্যালারি মাতালেন এই জুটি।

রোববার (১৫ মার্চ) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সিরিজ নির্ধারণী শ্বাসরুদ্ধকর তৃতীয় ওয়ানডে ম্যাচে গ্যালারিতে হাজির হয়ে সবাইকে চমকে দেন তারা। মাঠের চার-ছক্কার লড়াইয়ের মাঝেই রূপালি পর্দার এই জুটির উপস্থিতি দর্শকদের মাঝে তৈরি করে এক টানটান উত্তেজনা। স্রেফ প্রচারণা নয়, বরং খেলার উত্তাপ আর সিনেমার রোমাঞ্চ যেন এক সুতোয় গেঁথে দিলেন নিশো-পূজা।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, মিরপুরের সবুজ গ্যালারিতে সাধারণ ক্রিকেট সমর্থকদের সঙ্গেই খেলা দেখেন নিশো ও পূজা। এ সময় তাদের সঙ্গে ছিলেন প্রযোজক শাহরিয়ার শাকিলও। টেলিভিশনের ক্যামেরায় গ্যালারি থেকে যেমন তাদের উপস্থিতি নজর কাড়ে, তেমনি সামাজিক মাধ্যমে তাদের এই লুক আলোচনায় এসেছে।

তাদের পরনে ছিল সিনেমার প্রচারণা সংশ্লিষ্ট বিশেষ পোশাক। অভিনেতা আফরান নিশোকে কালো শার্ট ও চশমায় দেখ যায়, পূজা চেরি হাজির হয়েছিলেন মারুনি রঙের ফর্মাল স্যুটে। স্টেডিয়ামে দর্শকদের মাঝে তাদের উপস্থিতি গ্যালারিতে বাড়তি উন্মাদনার সৃষ্টি করে। খেলা দেখার পাশাপাশি ভক্তদের ভালোবাসাতেও সিক্ত হন তারা।

পূজা চেরি নিজের ফেসবুক পেজে স্টেডিয়ামে কাটানো মুহূর্তের বেশ কিছু ছবি শেয়ার করেছেন। এক পোস্টে তিনি লেখেন, ‘টিম দমের সঙ্গে এই প্রথম স্টেডিয়ামে সরাসরি ক্রিকেট ম্যাচ দেখার অভিজ্ঞতা হলো।’

এছাড়া অন্য একটি পোস্টে অভিনেতা আফরান নিশোর সঙ্গে তোলা স্থিরচিত্র শেয়ার করে ক্যাপশনে শুধু সিনেমার নাম ‘দম’ এবং আগুনের ইমোজি জুড়ে দেন। ছবিগুলোতে তাদের বেশ প্রাণোচ্ছল ও ফুরফুরে মেজাজে দেখা গেছে।

উল্লেখ্য, আসন্ন ঈদ উল আযহায় ‘দম’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো আফরান নিশোর সঙ্গে জুটি বেঁধেছেন পূজা চেরি। ছবিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে অভিনেতা চঞ্চল চৌধুরীকেও। ইতোমধ্যে প্রকাশ পাওয়া টিজারে পূজার ভিন্নধর্মী লুক দর্শকদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। ব্যক্তিগত জীবন নিয়ে নানা আলোচনার মাঝেই পূজা এখন ব্যস্ত সময় পার করছেন ‘দম’-এর প্রচারণায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চরিত্র হনন: এক নীরব ঘাতক

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সুস্পষ্ট সিদ্ধান্ত নেবেন : আইনমন্ত্রী

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

অঝোরে কাঁদছিলেন সেই শিশুর বাবা, চোখ বন্ধ করে রেখেছিলেন স্বপ্না

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

রামিসা হত্যা মামলা / রায় ঘোষণার সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

১০

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

১১

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

১২

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

১৩

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

১৪

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

১৫

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

১৬

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

১৭

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

১৮

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

১৯

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

২০
X