তামজিদ হোসেন
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ০২:২১ পিএম
আপডেট : ১৭ মার্চ ২০২৬, ০২:২২ পিএম
অনলাইন সংস্করণ

আসন্ন ঈদে প্রেক্ষাগৃহ মাতাবে ৫ সিনেমা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঈদুল ফিতরকে সামনে রেখে ঢাকাই চলচ্চিত্র পাড়ায় বইছে উৎসবের হাওয়া। নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত ৫টি সিনেমা চূড়ান্তভাবে লড়াইয়ে নামছে প্রেক্ষাগৃহে। বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ইতোমধ্যে সবুজ সংকেত পাওয়া এই সিনেমাগুলো ঘিরে দর্শকদের মাঝে শুরু হয়েছে ব্যাপক উন্মাদনা। চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের উপ-পরিচালক মো. মঈনউদ্দীন সোমবার (১৬ মার্চ) সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন, ‘প্রিন্স’, ‘দম’, ‘রাক্ষস’, ‘বনলতা এক্সপ্রেস’ ও ‘প্রেশার কুকার’- ভিন্ন ভিন্ন গল্প ও ধারার এসব সিনেমা ছাড়পত্র পেয়েছে। চলুন দেখে নেই কোন সিনেমায় থাকছে কেমন চমক। লিখেছেন- তামজিদ হোসেন।

প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা

ঈদের সিনেমা মানেই সুপারস্টার শাকিব খানের দাপট। এবার তিনি আসছেন আবু হায়াত মাহমুদের গ্যাংস্টারধর্মী সিনেমা ‘প্রিন্স’ নিয়ে।

আকর্ষণ: শাকিবের লম্বা চুল ও অ্যাকশন অবতার।

অভিনয়ে: শাকিব খান, তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডু।

প্রেক্ষাপট: ঢাকার আন্ডারওয়ার্ল্ডের অন্ধকার জগতের গল্প।

প্রেশার কুকার

আলোচিত নির্মাতা রায়হান রাফী এবার হাজির হচ্ছেন চার নারীর মনস্তাত্ত্বিক টানাপোড়েনের গল্প নিয়ে।

অভিনয়ে: শবনম বুবলী, নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্ত।

বিশেষত্ব: টিজারে রহস্য আর থ্রিলারের ইঙ্গিত দর্শকদের কৌতূহল বাড়িয়ে দিয়েছে।

দম

রেদওয়ান রনির পরিচালনায় ‘দম’ সিনেমাটি টিজার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার তুঙ্গে।

অভিনয়ে: আফরান নিশো, পূজা চেরি ও চঞ্চল চৌধুরী।

গল্প: বন্দিদশা ও বেঁচে থাকার এক কঠিন সংগ্রামের চিত্র ফুটে উঠেছে এই সিনেমায়।

রাক্ষস

নির্মাতা মেহেদি হাসান হৃদয় নিয়ে আসছেন প্রেমের গল্পের আড়ালে ভরপুর ভায়োলেন্সের মিশেল ‘রাক্ষস’। অভিনয়ে: সিয়াম আহমেদ ও সুস্মিতা চ্যাটার্জি। সংগীত: একমাত্র এই সিনেমার গান ‘শুদ্ধতার প্রেম’ (ইমরান ও কোনাল) ইতোমধ্যে মুক্তি পেয়ে দারুণ প্রশংসা কুড়াচ্ছে।

বনলতা এক্সপ্রেস

হুমায়ূন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’ থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটি নির্মাণ করেছেন তানিম নূর। কাস্টিং চমক: মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, সাবিলা নূর ও আজমেরী হক বাঁধন। গল্প: একটি ট্রেনের যাত্রীদের ব্যক্তিগত জীবন ও ভ্রমণের নানা নাটকীয় ঘটনা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১০

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১১

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১২

এনসিপির ফল উৎসবে হামলা

১৩

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১৪

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১৫

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

১৬

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

১৮

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

১৯

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

২০
X